সবার সামনেই গালে চু’মু আঁকলেন সহিনী! জন্মদিনে উপস্থিত ছিলেন প্রেমিক শোভনও! ভিডিও ভাইরাল হতে হইচই পড়লো টলিপাড়ায়

এই মুহূর্তে কলকাতার একজন অত্যান্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সোহিনী সরকার (Sohini Sarkar)। টেলিভিশনের পর্দায় পথ চলা শুরু করে বর্তমানে সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ প্রতিটি প্ল্যাটফর্মেই তার অবাধ বিচরণ। প্রাক্তন থেকে বর্তমান সব মিলিয়ে সর্বক্ষণ দর্শকদের চর্চায় থাকেন এই অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কৌতূহলী অভিনেত্রীর অনুরাগীরা। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হতেই হই চই পড়ে গেল নেট পাড়ায়।
দর্শকরা জেনে থাকবেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে বহুদিন যাবত প্রণয়ের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। তবে তাদের সম্পর্ক পূর্ণতা পায়নি। অভিনেতার সাথে সম্পর্কে ইতি টানার পর শোনা যায় তিনি নাকি গায়ক শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে কিউই সর্বসমক্ষে এই কথা স্বীকার করেননি। উল্লেখ্য গায়ক শোভনেরও কিছু মাস আগেই অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

চর্চার পাশাপাশি সমালোচনাও কিছু কম হয়নি এই নতুন জুটিকে নিয়ে। কারণ অভিনেত্রীর থেকে প্রায় ছয় বছরের ছোট শোভন গাঙ্গুলী। যদিও বয়সে বড়ো প্রেমিকার অভিজ্ঞতা এর আগেও করে ফেলেছেন তিনি। এই গায়কের সঙ্গেই নাকি আংটি বদল করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। কিন্তু এই নিয়ে কাউকেই কিছু জানতে চাননা তারা।

টলিপাড়ার জোর গুঞ্জন, তারা নাকি সম্প্রতি বিদেশে (সুইডেন) ছুটি কাটাতে গিয়ে একেবারে বাগদান পর্ব সেরে এসেছেন। এই বিষয়টিও স্বীকার করতে নারাজ সোহিনী-শোভন। বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও নীরব থেকে গিয়েছেন দুজনেই। তবে আর লুকোনোর জায়গা নেই। ভাইরাল হওয়া এই চুম্বনের দৃশ্য সিলমোহর দিল তাদের সম্পর্কে!
আরো পড়ুন:ভগবান শিবের কাছে হাতজোড় করে প্রার্থনা! শতদ্রু নয় পরাগকেই স্বামী হিসেবে মেনে নিল শিমুল
কয়েক মাস আগেই জন্মদিন ছিল অভিনেত্রী সোহিনী সরকারের। দূরে কোথাও ছুটির আমেজে বন্ধু বান্ধব পরিবার আর মনের মানুষ শোভনের সাথে জন্মদিন উপভোগ করতে দেখা যায় তাকে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর অত্যন্ত কাছের বন্ধু প্রান্তিক বন্দোপাধ্যায় ও তার স্ত্রী অঙ্কিতা। সোহিনী আর অঙ্কিতা দুজনেই একসাথে চুমু দিচ্ছেন প্রান্তিকের গালে এমন একটি ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন প্রান্তিক। গায়ক শোভনের সাথেও একাধিক ছবি দেখা যায় তার।

