ভগবান শিবের কাছে হাতজোড় করে প্রার্থনা! শতদ্রু নয় পরাগকেই স্বামী হিসেবে মেনে নিল শিমুল

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকে এখন চলছে দুর্দান্ত পর্ব। শতদ্রু হাত ছেড়ে প্রাক্তন স্বামী পরাগের কাছে চলে এসেছে শিমুল। মনে মনে পরাগই এখন তার স্বামী। পরাগের নিঃসঙ্গতা, তাঁর বিপদের দিনে ছায়া হয়ে দাঁড়াল শিমুল। শতদ্রুকে ভুলে এখন পরাগকে আঁকড়েই শুরু হল তার নতুন জীবন। মহাশিবরাত্রিতে শিবের কাছে প্রার্থনা শিমুলের।
‘কার কাছে কই মনের কথা’ শুরু হয়েছিল পরাগ ও শিমুলের বিবাহ দিয়েই। নতুন বউ হয়ে ব্যানার্জি বাড়িতে পা রাখে শিমুল। কিন্তু বিয়ের পর থেকে তার সাথে যে অত্যাচার অন্যায় হয়ে এসেছে, তাতে পড়া কি নায়ক অপেক্ষা ভিলেন হিসেবেই মেনে নিয়েছেন দর্শক। হেন কোন অন্যায় নেই যা শিমুলের সাথে করেনি পরাগ। মাঝে শাশুড়ি মধুবালা দেবী বদলে গেলেও সুযোগ বুঝে পাল্টি খেয়েছেন তিনিও। বিনা দোষে জেলও খাটতে হয়েছে শিমুলকে।
শিমুলের বিপদের দিনে তার বান্ধবীদের পাশাপাশি দেবদূত হয়ে দাঁড়ায় শতদ্রু। শিমুলের যন্ত্রণায় মলম হয়ে আসে সে। সকলের চেষ্টায় নতুন একটা জীবন ফিরে পায় শিমুল। এদিকে বিষ খেয়ে ভোল বদলে যায় পরাগের। শিমুল নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে এলেই তাঁর কাছে পরাগ প্রস্তাব রাখে,”আবার কি নতুন করে সবটা শুরু করা যায় না?” যদিও সেদিন মুখের উপর জবাব দিয়ে চলে আসে শিমুল।
এরপর পুতুলদির বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মনের কথার নায়িকা। পুতুলের বিয়ের দিন সকালে ভয়াবহ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে পরাগ। ঠিক তখনই প্রাক্তন স্বামীর জন্য ছুটে যায় শিমুল। তাহলে কি এখনো ভালোবাসা পড়ে রয়েছে পরাগের জন্য? প্রশ্ন ওঠে দর্শক মহলে। পরাগের মা শিমুলের কাছে বলে, এবার হয়তো ভিক্ষা করেই খেতে হবে তাঁদের। কারণ এক্সিডেন্টের ফলে পরাগ যথেষ্ট আহত। তার পক্ষে আর চাকরি করে টাকা রোজগার করা সম্ভব হবে না। ঠিক তখনই দয়া অন্তপ্রাণ শিমুল তার সিদ্ধান্ত বদলায়।
পরাগকে বিয়ে করে তার চাকরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে বলেই ঠিক করে শিমুল। আর এতেই দর্শকমহলের রোষের মুখে পড়ে ‘মনের কথার’ নায়িকা। কত সহজেই শতদ্রের উপকার ভুলে পাল্টিবাজ পরাগের কাছে ফিরে এল শিমুল! শুধু তাই নয়, মহাশিবরাত্রির ব্রত করে ভগবান শিবের কাছে শিমুলের প্রার্থনা ঈশ্বর যেন পরাগের দোষের এত বড় শাস্তি না দেন। অর্থাৎ ধারাবাহিকের পর্ব থেকে স্পষ্ট, শতদ্র নয় শিমুলের মন জুড়ে এখনো অধিষ্ঠান করছে পরাগ-ই।
View this post on Instagram

