‘অপমানটা কিন্তু প্রথমে তোমরা করেছ জোজো দি’ ‘পুরোটা না জেনেই অসভ্য, বাবা হরিদাস পাল অনেক কিছু বলেছ’ ‘তোমরা ১ঘণ্টা লেটও করেছে, এটা কি প্রফেশনালিসম?’- জোজোর সমস্ত ভুল হাসি মুখে শুধরে দিলেন পৌষালী! প্রথম অপমান এসেছিল জোজোর তরফ থেকেই! আর কি কি বললেন গায়িকা?

বাংলা সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন পৌষালী ব্যানার্জি (Pousali Banerjee)। লোকসংগীত গাওয়ার জন্য গায়িকা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে। মাত্র ৮ বছরের ক্যারিয়ারে দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছেন পৌষালী। সারেগামাপা এর মঞ্চে প্রথম গায়িকাকে চিনেছিলেন দর্শক। তারপর থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। এখন বিভিন্ন জায়গায় স্টেজ শো করতে দেখা যায়। নিজের গানের মাধ্যমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।

Jojo Mukherjee, Singer, Pousali Banerjee, Indian Singer, মিস জোজো মুখোপাধ্যায়, গায়িকা, ভারতীয় গায়িকা, পৌষালী ব্যানার্জি

কিন্তু এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে মাঝেমধ্যে বিভিন্ন ঝামেলাঝঞ্ঝটের মধ্যে জড়াতে হয় শিল্পীদের। বিভিন্ন টেকনিশিয়ান সমস্যা থেকে শুরু করে আরো কত ধরনের সমস্যা মুখোমুখি হতে হয় তাদের। সেরকমই একটি ঝামেলায় গতকাল জড়িয়ে পড়েন গায়িকা। গতকাল পয়লা নভেম্বর বিজয়গড়ের একটি ক্লাবে গানের অনুষ্ঠান ছিল পৌষালীর। সেইসঙ্গে ওই একই দিনে একই জায়গায় একই মঞ্চে অনুষ্ঠান ছিল গায়িকা জোজোর। আর সেখানেই বচসার মুখে পড়ে জোজোর টিম এবং পৌষালীর টিম।

মঞ্চে জায়গা নিয়ে সমস্যা তৈরি হয় দুই দলের মধ্যে। পৌষালীর টিমের ম্যানেজমেন্ট নাকি ভালো নয়, সেই অভিযোগ লাইভে এসে করেন যত গায়িকা লাইভে এসে জানান, ‘পৌষালী এবং তার ম্যানেজমেন্ট টিমের উপর আমি ভীষণভাবে ক্ষিপ্ত। আমি আজ বলতে বাধ্য হচ্ছি না বলে, কারোর অনুমতি না নিয়ে তার জিনিসপত্রে হাত দেওয়াটা এক ধরনের অসভ্যতামি। আর এই অসভ্যতামিটা আমার টিমের সঙ্গে করেছে পৌষালির টিম। ম্যানেজমেন্টের এতটাই অবস্থা খারাপ যে আমাদের টিমের কারোর পারমিশন ছাড়াই আমাদের ইন্সট্রুমেন্ট এর হাত দিয়েছে তারা। শুধুমাত্র হাত দিয়েছে তা নয় সেখান থেকে রীতিমতো আমাদের জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে। আর এটা কোনরকম সভ্যতার মধ্যে পড়ে না। আমি আজ বাধ্য হচ্ছি বলতে পৌষালী এবং তার ম্যানেজমেন্ট অত্যন্ত অসভ্য এবং অভদ্র। আর সিনিয়র আর্টিস্ট হিসেবে আমরা এইটুকু অধিকার আছে প্রতিবাদ করার।’

আর যদি এই লাইভের উত্তরেই পৌষালী আরও একটি ভিডিও বানান সেই ভিডিওতে পৌষালী আসল ঘটনা তুলে ধরেন। জানান ওইদিন ওখানে ওই মঞ্চে ঠিক আসলে কি হয়েছিল। পৌষালীর কথায় নির্ধারিত সময়ে জোজোর টিম সাউন্ড চেক করার জন্য পৌঁছতে পারেননি। জোজোর টিম নাকি ৪.৩০টে নাগাদ পৌঁছয়। জোজোর টিম সাউন্ড চেক শেষ করার পর পৌষালীর টিম মঞ্চে ওঠে। তখনও মঞ্চে জোজোর টিমের মিউজিশিয়ানদের ড্রাম, গিটার রাখা ছিল।

আরও পড়ুনঃ ‘এটা কি ধরনের অসভ্যতামি, পৌষালী আর ওর টিম যেটা করলো…ছিঃ! বাবার সম্পত্তি নাকি?’ অনুষ্ঠান করতে গিয়ে অপমানিত জোজো! লাইভে এসে পৌষালীর উপর ক্ষোভ উগরে দিলেন গায়িকা! জোজোর সঙ্গে কি অসভ্যতামি করেছেন পৌষালী?

গায়িকা বলেন, ‘জোজোদি বলেছেন আমরা নাকি মঞ্চ থেকে ওঁদের ড্রাম কিট ফেলে দিয়েছি। সেটা কিন্তু একেবারেই নয়। আমার টিমের ছেলেরা ওঁদের কাছে জিজ্ঞেস করেই ড্রাম কিটটা পাশে সরিয়ে রেখেছে। আমার কাছে মঞ্চের ছবিও আছে। আমরা নতুন প্রজন্ম বলেই উদ্ধত, এমন কিন্তু কোনও মানে নেই। সিনিয়র যদি ভুল করেন, তখন তাঁকেও শেখাতে হয়।’

Back to top button