‘হি’জড়ে কোথাকার…’ বলে অপমান! মঞ্চেই গর্জে উঠেছিলেন গায়িকা! ‘গাড়িতে তুলে আপাদমস্তক দিয়েছিলাম…’ চুপ না থেকে যোগ্য জবাব দিয়েছিলেন পৌষালী বন্দ্যোপাধ্যায়! জানেন কি করেছিলেন গায়িকা?

বাংলা লোকসংগীতের জনপ্রিয় শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় তাঁর গান ও মঞ্চ পরিবেশনার জন্য দর্শকদের কাছে বিশেষ পরিচিত। ‘সারেগামাপা বাংলা’ থেকে পরিচিতি পাওয়ার পর তিনি দেশ-বিদেশে একাধিক লাইভ শো করেছেন। সম্প্রতি একটি পডকাস্টে তিনি মঞ্চে গান গাইতে গিয়ে হওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা প্রকাশ্যে আনেন। তাঁর সেই অভিজ্ঞতা এখন সোশ্যাল মিডিয়ায়ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পৌষালী জানান, একটি অনুষ্ঠানে তিনি রাধাকৃষ্ণের গান দিয়ে পরিবেশনা শুরু করেছিলেন। গান শেষ হওয়ার পর হঠাৎই দর্শকদের মধ্যে থেকে এক ব্যক্তি তাঁকে কটূক্তি করে ‘হিজড়ে’ বলে মন্তব্য করেন। এই আচরণে তিনি চুপ করে থাকেননি। শিল্পীর কথায়, তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির প্রতিবাদ করেন এবং এমন ভাষা আর কোনও মানুষের প্রতি ব্যবহার না করার জন্য কড়া সতর্কবার্তাও দেন।
পডকাস্টে পৌষালী আরও বলেন, অন্যায়ের সামনে মাথা নত করা তাঁর স্বভাব নয়। তিনি স্পষ্ট জানান, কাউকে অপমান করার অধিকার কারও নেই এবং এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে তিনি প্রতিবাদ করতেই পিছপা হন না। নিজের এই অভিজ্ঞতার মাধ্যমে শিল্পী জানান, মঞ্চে শিল্পীদেরও অনেক সময় অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
আলোচনার সময় রিয়্যালিটি শো নিয়ে প্রচলিত নানা ধারণারও জবাব দেন পৌষালী। তিনি বলেন, ‘সারেগামাপা বাংলা’-য় সুযোগ পেতে তাঁর কোনও সুপারিশ বা প্রভাবশালী পরিচয়ের প্রয়োজন হয়নি। একাধিক অডিশন পর্ব পেরিয়েই তিনি নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছিলেন। তাই প্রতিভা থাকলে পরিশ্রমের মাধ্যমেই সাফল্য পাওয়া সম্ভব বলেই তাঁর বিশ্বাস।
আরও পড়ুনঃ মা এষা ভট্টাচার্য সুস্থ হতেই চরম অঘটন! র’ক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বসলেন মেয়ে প্রেরণা ভট্টাচার্য! সকাল সকাল হঠাৎ কী বিপদ ডেকে আনলেন অভিনেত্রী?
২০১৬ সালে ‘সারেগামাপা বাংলা’-য় অংশ নেওয়ার পরই দর্শকদের নজরে আসেন পৌষালী বন্দ্যোপাধ্যায়। ছোটবেলায় তাঁর সঙ্গীত শিক্ষার শুরু মায়ের হাত ধরে। পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যদিও পরবর্তীতে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের অনুপ্রেরণায় তিনি লোকসংগীতের জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেন এবং বর্তমানে বাংলা লোকগানের অন্যতম পরিচিত কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

