প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় পা রাখছেন শতাব্দী রায়! কবে থেকে, কোন চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর?

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শতাব্দী রায় (Satabdi Roy)। দীর্ঘ কয়েক বছর অভিনয় জগতে সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। আর যে কটা ছবিতে অভিনয় করেছেন সব কটি ছিল সুপারহিট ছবি। প্রসেনজিৎ, চিরঞ্জিত সহ একাধিক জনপ্রিয় নায়কের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী।

যদিও বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। তবে রাজনীতির ময়দানে বেশ কয়েক বছর হল নিজেকে যুক্ত করেছেন। পুরোপুরি ভাবেই এখন রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। মন দিয়ে জনগণের সেবা করছেন। তবে দীর্ঘ কয়েক বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালিত বাৎসরিক ছবির হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর অভিনয় জগতে ফিরছেন শতাব্দী রায়। আগামী ৬ই জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

বড়পর্দার পাশাপাশি এবারে টেলিভিশনের পর্দায়ও কামব্যাক করছেন অভিনেত্রী। এতদিন পর্যন্ত রাজনীতির ময়দানেই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। এত বছর পর আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী। এই খবর পাওয়া মাত্রই দর্শকেরা তো ব্যাপক খুশি। কেউ ভাবতেই পারেনি বড় পর্দার পাশাপাশি টেলিভিশনের পর্দায়ও দেখা যাবে অভিনেত্রীকে।

কিন্তু কবে কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সেই নিয়ে হাজার প্রশ্ন ভিড় করেছে দর্শকদের মনে। তবে কি নতুন কোনো ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে? এবার থেকে কি অভিনেত্রীকে টিভির পর্দায় প্রতিদিন দেখতে পাবেন দর্শক? জি বাংলার পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।

আড়ো পড়ুনঃ বাবার মুখ থেকে খাবার কেড়ে নিলেন টলি কুইন কোয়েল মল্লিক! বাবার সঙ্গে কেন এমন করলেন অভিনেত্রী?

আসল নিজের ছবি বাৎসরিক এর প্রোমোশনের জন্য প্রথম বার জি-বাংলার পর্দায় পা রাখছেন অভিনেত্রী। জি-বাংলার অফিশিয়াল পেজে একটি ‘দিদি নাম্বার ওয়ান’ এর একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গেছে অভিনেত্রীকে। প্রথমবার দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন শতাব্দী রায়। খুব সম্ভবত টেলিভিশন পর্দায়ও এই প্রথমবার তাকে দেখা যাবে। নিজের ছবির প্রচারেই হাজির হচ্ছেন তিনি। স্পেশাল অতিথি হয়েই এন্ট্রি হবে তার। শুরুর প্রোমোতেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলিঙ্গন করে নেন শতাব্দী। এদিন প্রতিযোগী হিসাবে থাকবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।

Back to top button