বাবার মুখ থেকে খাবার কেড়ে নিলেন টলি কুইন কোয়েল মল্লিক! বাবার সঙ্গে কেন এমন করলেন অভিনেত্রী?

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা পুত্র সন্তান কবীর এবং মেয়েকে নিয়ে তার সুখের সংসার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা করেন না কোয়েল। পছন্দ করেন না নিজের ব্যক্তিগত জীবনকে সবার সামনে আনতে।
বাবা রঞ্জিত মল্লিকের পরিচয় ছাড়াই নিজের অভিনয় গুণে সকলের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ সম্পর্কে আমরা সকলেই জানি। তাদের মধ্যে এত মধুর সম্পর্ক যে সত্যি তা বারবার মুগ্ধ করেছে দর্শকদের। তবে এবারে সেই সম্পর্কেই ধরলো ফাটল? বাবা মেয়ের সুন্দর সম্পর্ক কি তবে প্রশ্নের মুখে পড়ল?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে কোয়েল এবং রঞ্জিত মল্লিকে দেখা যাচ্ছে। রঞ্জিত মল্লিকের মুখের সামনে থেকে খাবার কেড়ে নিলেন কোয়েল। হঠাৎ বাবার সাথে কোয়েলের এই ব্যবহার দেখে অবাক হয়েছেন প্রত্যেকেই। কারণ কোয়েল এমন করার মেয়েই নয়, তবে হঠাৎ কেনো নিজের বাবার সাথে এমন ব্যবহার করলেন অভিনেত্রী?
আরও পড়ুনঃ ‘এরা নাকি অনেক কষ্ট করে এক বেলা খেয়ে বড় হয়েছে, ভাব দেখলে মনে হয় মুকেশ আম্বানি!’- দিদি নাম্বার ওয়ানের মঞ্চে ট্রোলের স্বীকার শ্রীতমা!
আসল ঘটনা হলো, রঞ্জিত মল্লিক বাড়ির সকলের থেকে লুকিয়ে এক থালা মিষ্টি খাচ্ছিলেন। অভিনেতার বয়স হয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের খাবারে বিধিনিষেধ রয়েছে আর সেই কারণেই কোয়েল এসে বাবার থেকে মিষ্টির থালা কেড়ে নিয়ে যায়। বাবাকে একেবারে কড়া শাসনে রাখেন অভিনেত্রী। সবসময় বাবার যত্ন করেন, সেই কারণেই এমন কাজ করতে হলো কোয়েলকে।

