‘বুকের বাঁদিকটা চিনচিন করছে তো? আজ তুই আমার জায়গায় দাঁড়িয়ে…’- ধর্মের কল বাতাসে নড়ে! রাজ চক্রবর্তীর মনের আগুন ঘি ঢাললেন প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র!

গত সোমবার দীর্ঘ নয় বছর পর আবার একই মঞ্চে একই সাথে দর্শকদের সামনে এসেছিলেন টলিউডের (Tollywood) সকলের অন্যতম প্রিয় জুটি দেব-শুভশ্রী (Dev-Subhashree)। ১০ বছর ধরে আটকে থাকা ধূমকেতু ছবি অবশেষে মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই অগাষ্ট। সেই সূত্রেই ছবির প্রমোশনের জন্য আর হাজার হাজার দর্শকদের আবদার রাখতে গ্র্যান্ড ইভেন্টে হাজির ছিলেন দুই তারকা। শুধুমাত্র যে মঞ্চে উপস্থিত ছিলেন তাই নয়, রীতিমতন খোশ মেজাজে ধরা দিয়েছিলেন দুজনে। একসাথে নিজেদের পুরোনো ছবির গানে তালে তাল মিলিয়ে নাচ পর্যন্ত করেছেন দুজনে।
আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান গুঞ্জন শোনা যাচ্ছে। দুজনকে একসাথে আবার দেখে ভীষণই খুশি দর্শক। কিন্তু ওই অনুষ্ঠানে দেবের প্রেমিকা রুক্মিণী অথবা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী কেউই উপস্থিত ছিলেন না। যা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই জল্পনার মাঝে হঠাৎ করে আগুনে ঘি ঢালার মতো কাজ করলেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী।
রাজ চক্রবর্তী প্রথম স্ত্রী হলেন শতাব্দী মিত্র। ২০০০ সালে এক চ্যানেলের সূত্র ধরেই তাদের দুজনের আলাপ। তারপর সেখান থেকেই পথ চলা শুরু। সেই সম্পর্ক গড়িয়েছিল বিয়েতে। যদিও বিয়ের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি ২০০৬ সালে বিয়ের পর ২০১১ সালেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপরে টলিউডের নামকরা অভিনেত্রী পায়েল, মিমি একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে ছিল রাজের। শেষ পর্যন্ত ২০১৮ সালে শুভশ্রীর গলাতে মালা দেন রাজ চক্রবর্তী।
এবার ধূমকেতুর ইভেন্টের পরে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট করলেন রাজ্যের প্রাক্তন স্ত্রী শতাব্দী। তার পোস্ট দেখে জল্পনা তুঙ্গে। তবে কি সত্যিই শুভশ্রী এবং দেবকে একসঙ্গে দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ! দুই প্রাক্তনকে স্টেজে একসঙ্গে দেখবেন না বলেই কি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি? এ ধরনের নানান প্রশ্ন উঠে এসেছে। এছাড়াও শতাব্দীর পোস্টে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাজের এই অবস্থায় তিনি বেশ খুশি হয়েছেন। কারণ কয়েক বছর আগে তিনিও একই জায়গায় ছিলেন। রাজের খারাপ সময়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন শতাব্দী। সেখানেই রাজ তাকে মাঝপথে ছেড়ে শুভশ্রীর হাত ধরেন। স্বাভাবিকভাবেই স্ত্রী হিসেবে এটা তার প্রাপ্য ছিল না।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে সেটাই নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন শতাব্দী। শতাব্দীর সাথে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন ইন্ডাস্ট্রির দুই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল রাজের। আর সেই কারণেই শতাব্দীর সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। তাই এবারে অতীতের কথাই মনে করিয়ে নাম না করেই প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন শতাব্দী।
‘সিরিয়ালগুলো সবই নারী কেন্দ্রিক, ছেলেরা অভিনয়ের সুযোগ পায় না…সোফায় বসে “বউমা এটা করো না”-কে অভিনয় বলেনা’- বর্তমান ধারাবাহিকগুলি নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়!
আরও পড়ুনঃ ‘সিরিয়ালগুলো সবই নারী কেন্দ্রিক, ছেলেরা অভিনয়ের সুযোগ পায় না…সোফায় বসে “বউমা এটা করো না”-কে অভিনয় বলেনা’- বর্তমান ধারাবাহিকগুলি নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়!
ফেসবুক পোস্টে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।”

