‘সিরিয়ালগুলো সবই নারী কেন্দ্রিক, ছেলেরা অভিনয়ের সুযোগ পায় না…সোফায় বসে “বউমা এটা করো না”-কে অভিনয় বলেনা’- বর্তমান ধারাবাহিকগুলি নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়!

যতদিন যাচ্ছে বয়স বাড়ছে, আর আরো উন্নত আরো পরিণত হচ্ছে তার অভিনয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood) হোক বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Bollywood) দুই জায়গাতেই দাঁপিয়ে কাজ করে চলেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। বর্তমানে একের পর এক ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। কখনো তিনি ভিলেন, আবার কখনো ইতিবাচক চরিত্রে মন জয় করছেন অভিনেতা। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় মুগ্ধ ৮ থেকে ৮০ থেকে।।

বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও পা রেখেছেন অভিনেতা। তবে শুধুমাত্র বাংলা ওয়েব সিরিজই নয় পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজেও দাপিয়ে কাজ করছেন তিনি। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুত, কঙ্গনা রানাউত এর মত একাধিক জনপ্রিয় বলিউড অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন তিনি।

তবে অভিনেতার শুরুটা হয়েছিল হিন্দি টেলিভিশনের হাত ধরে। জনপ্রিয় একটি হিন্দি ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। তারপর একাধিক বাংলা ধারাবাহিককে কাজ করেছেন তিনি। এক আকাশের নিচে, একদিন প্রতিদিনের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার ঝুলিতে। একসময় ধারাবাহিককে কাজ করার অভিজ্ঞতা থেকেই বর্তমান সময়ের ধারাবাহিকগুলি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন বর্তমান ধারাবাহিকগুলি নারীকেন্দ্রিক হওয়ার কারণে পুরুষ অভিনেতাদের কতটা ক্ষতি হচ্ছে।

আমরা প্রত্যেকেই জানি বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি বেশিরভাগই নারীকেন্দ্রিক হচ্ছে। নারীদের ঘিরেই সমস্ত গল্প দেখানো হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। যার কারণে পুরুষ চরিত্রগুলির প্রাধান্য কোথাও হলেও একটু কমে যাচ্ছে। আর সেই কথাই সাক্ষাৎকারের আক্ষেপের সাথে জানিয়েছেন অভিনেতা। অভিনেতা জানিয়েছেন, ‘বাংলা সিরিয়াল থেকে ভালো মহিলা অভিনেত্রী পাওয়া যায়, কিন্তু পুরুষ অভিনেতা খুবই কম পাওয়া যায়।’

অভিনেতার কথায়, ‘কারণ ছেলেরা তো সিরিয়ালে অভিনয় দেখানোর সুযোগটাই পাচ্ছে না এখন সবটাই তো নারীকেন্দ্রিক। কজন পুরুষ ক্যারেক্টার এখন পাওয়া যায়। আমাদের সময়, যখন আমি প্রথম রূপকথা সিরিয়াল হয়েছিল সেখানে দেখানো হয়েছিল আমি একজন স্ট্রাগলার যে ইন্ডাস্ট্রিতে পরিচালক হয়ে নিজেকে প্রতিষ্ঠিত হতে এসেছি। এক আকাশের নিচে আমরা ডাক্তার আর আমার কলিগদের সাথে আমরা আলাদা একটা ট্র্যাক ছিল। আর এখন সবটাই ফ্যামিলি ড্রামা। এখন যদিও খুব কম দেখা হয় তাও যেকটা দেখেছি তাতে শুধু মহিলাদের মধ্যে দ্বন্দ্ব। অ্যাক্টিং ডায়ালগ সব মহিলারা করছে। পুরুষ মানুষের সোফায় বসে আছে। তারা কখনও অফিস যান না, তাদের কোনো কাজের জায়গা হয় না। আর তো কিছুই করে না। তাহলে পুরুষ অভিনেতারা কেন আসবে?’

আরও পড়ুনঃ শত্রুর চালাকি ধরে ফেলল ফুলকি! রাজকুমারীর জন্যই বি’ষাক্ত পায়েসের থেকে রক্ষা পেল বিরোধী দলনেত্রী!

আর অভিনেতার এই কথার সাথে অসংখ্য সমর্থন করেছেন। একজন লিখেছেন, ‘সব সিরিয়ালে নারী ভিলেন। সুপারি দিচ্ছে টাকা দিচ্ছে লাখ লাখ কি না নিজের বোনকে মারার জন্য নিজের জা কে মারার জন্য। অদ্ভুত আবার ধরাও পড়ছে কিন্তু তাঁদের না হচ্ছে জেল না হচ্ছে ফাঁসি না যাবজীবন। শাস্তি হলেই তো সিরিয়াল শেষ। তাই আবার ফেরাও। সব সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার এক।’

Back to top button