বিয়ের আট মাস পেরোতেই সম্পর্কে ভাঙন? শার্লি-অভিষেকের মাঝে তৃতীয় ব্যক্তি? কি বললেন অভিনেত্রী?

টেলিপাড়ায় জোর ফিসফাস শার্লি মোদক ও অভিষেক বসুর সংসারে নাকি শীতলতা। পাঁচ বছরের পুরোনো প্রেম ভেঙে মৃত্যুঞ্জয় ভট্টাচার্যর সঙ্গে সম্পর্ক শেষ করার পর অভিষেকের সঙ্গে আলাপেই নতুন অধ্যায় শুরু করেছিলেন শার্লি। ফুলকি ধারাবাহিকের সেটে প্রথম দেখা, পর্দার খলনায়িকা নাকি চটজলদি বাস্তবের নায়িকা হয়ে ওঠেন অভিনেতার জীবনে। কয়েক মাসের প্রেম, তারপর ২৯ এপ্রিল চুপিচুপি রেজিস্ট্রি বিয়ে—শুরু হয়েছিল সুখের সংসার।
সিরিয়ালের শেষ পর্ব সম্প্রচারের মুখে, আর ঠিক এমন সময় শুরু হয় নতুন গুজব। শোনা যায়, নাকি সম্পর্কে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি। নায়িকার জীবনে অভিষেকের জায়গায় নাকি এসেছে নতুন কেউ। আট মাসেই কি তবে ভাঙনের মুখে দাম্পত্য? টেলিপাড়ায় ইতিমধ্যেই নীল–তৃণা ও প্রান্তিক–অঙ্কিতার বিচ্ছেদের জল্পনা ঘুরছে। ফলে শার্লি–অভিষেককে নিয়েও নানা কানাঘুষো শুরু হতেই সময় লাগেনি।
তবে সব কথাই উড়িয়ে দিয়েছেন শার্লি মোদক। আনন্দবাজার অনলাইনকে তিনি সাফ জানিয়েছেন—এই ধরনের রটনা তাঁরা গুরুত্ব দেন না। শার্লির ভাষায়, ‘‘এমন কিছু শুনলে আমরা হাসিই। এর মধ্যে এসব রটল, অথচ আমরা জানিই না!’’ অর্থাৎ সম্পর্ক ভাঙার কথা সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি অভিনেত্রীর। তাঁদের নিজেদের জীবন নিয়ে তাঁরা যথেষ্ট শান্তিতে আছেন বলেই মনে করিয়ে দিয়েছেন।
বর্তমানে ফুলকির শ্যুটিং শেষ করে শার্লি ব্যস্ত তুই আমার হিরো ধারাবাহিকের কাজে। সম্প্রতি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে শার্লি ও অভিষেককে। শোনা যাচ্ছে, এখন অভিষেকের মামারবাড়িতেই রয়েছেন নায়িকা, আর শ্বশুরবাড়ির সকলের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভালই জমেছে। ফলে ভাঙন নয়, বরং সংসারের স্বাভাবিক ছবিতেই তাঁদের দেখা মিলছে।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিনে বিশেষ আয়োজন! খান্ডালার ফার্মহাউজ খুলে দিচ্ছেন সানি-ববি! কি হতে চলেছে এই দিন?
আইনি বিয়ে হয়ে গেলেও সামাজিক বিয়ে এখনও হয়নি। রেজিস্ট্রির দিন মালাবদল ও সিঁদুরদান হয়তো হয়েছিল, তবে বড় করে আয়োজন এখনো বাকি। এরই মাঝে এক জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে বর–কনের সাজে ধরা দিয়েছেন দুজনেই। ফলে ভক্তদের চোখ এখন একটাই দিকে—কবে সত্যিই সাত পাকে বাঁধবেন তাঁরা? আপাতত টেলিপাড়ার গুঞ্জনকে দূরে সরিয়ে নিজেদের মতোই সময় কাটাচ্ছেন শার্লি ও অভিষেক।

