ফের টলিপাড়ার মিষ্টি নায়িকার সাথে জুটি বাঁধছেন শাকিব খান! বড় পর্দায় আসছে শাকিব-সৌমি?

বর্তমান সময়ে টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা অন্যতম একজন হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করলেও কয়েক মাস আগেই বড় পর্দায় ডেবিউ করেছেন সৌমিতৃষা। তার অভিনীত সর্বশেষ জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই (Mithai)। মিঠাইয়ের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।
এর আগেও বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে সুপারস্টার দেবের বিপরীতে অভিনেত্রীকে প্রধান ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এ ছাড়া আগামী দিনে বেশ কিছু ছবির কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। এমন কি কিছুদিন আগে হইচই এর একটি ওয়েব সিরিজেও দেখা মিলেছে সৌমিতৃষার।
অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার হলেন শাকিব খান (Shakib Khan)। শাকিব খান সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে বাংলাদেশের সুপারস্টারে পরিণত হয়েছেন শাকিব। বাংলাদেশের অভিনেত্রীদের পাশাপাশি ভারতীয় জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গেও ইতিমধ্যেই কাজ করেছেন শাকিব। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী, দর্শনা, ইধিকার মত জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে ইতিমধ্যে কাজ করেছেন তিনি। তবে এবারে একই ফ্রেমে ধরা দিলেন সৌমিতৃষা শাকিব।
নতুন ছবিতে একসঙ্গে শাকিব সৌমিতৃষা!
তবে কি এবারে বাংলার মিঠাই রানী এবং বাংলাদেশের সুপারস্টার শাকিবকে একসাথে দেখা যেতে চলেছে নতুন ছবিতে? এবারে কি তবে বিদেশের মাটিতে কাজের সুযোগ এলো সৌমিতৃষার কাছে! এবারে শাকিবের সঙ্গে সৌমিতৃষাকে বেশ সুন্দর আলাপচারিতা করতে দেখা গেল। সৌমিতৃষা সম্পর্কে শাকিব জানিয়েছেন সৌমিতৃষা অত্যন্ত মিষ্টি একজন অভিনেত্রী। এদিকে শাকিব সম্পর্কে সৌমিতৃষা জানিয়েছেন শাকিব ভীষণ আন্তরিক একজন অভিনেতা। এবার কি তবে শ্রাবন্তী, দর্শনার পর সৌমিতৃষার পালা শাকিবের সাথে কাজ করার?
আরও পড়ুন: পুঁটিকে বাঁচাতে রুদ্রমূর্তি ধারণ করল পর্ণা! নিজের মেয়েকে নিয়ে ডাকাতের ডেরা থেকে বেরোতে পারবে তো সে?
তবে না, সৌমিতৃষা এবং শাকিবকে একসঙ্গে কোনো ছবিতে এখনই দেখা যাচ্ছে না। শাকিব ভারতে এসেছিলেন তার ছবি দরদ এর প্রচারের জন্য। দরদ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস,[৪] কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা। সেখানেই একটি সাক্ষাৎকারে পাশাপাশি শাকিব সৌমিতৃষাকে দেখা গিয়েছে।

