পুঁটিকে বাঁচাতে রুদ্রমূর্তি ধারণ করল পর্ণা! নিজের মেয়েকে নিয়ে ডাকাতের ডেরা থেকে বেরোতে পারবে তো সে?

বর্তমানে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) ধারাবাহিকে। ধারাবাহিকে বর্তমানে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। যার কারণে বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। শেষ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দারুন ফলাফল করছে। ধারাবাহিকের একটা পর্ব মিস করতে চাইছেন না দর্শকেরা।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পুঁটিকে উদ্ধার করতে ডাকাতের ডেরাই উপস্থিত হয়েছে পর্ণা, সৃজন, পিকলু সকলে। তারা প্ল্যান মত ঠিক সব ব্যবস্থা করে নিয়েছে। এদিকে ডাকাতের ডেরার বাইরে জঙ্গলে ঘাপটি মেরে রয়েছে পুলিশের লোকজন। এবার কথা হল কি করে ডাকাতের ডেরা থেকে সবাই প্রাণ হাতে নিয়ে ফিরবে। পুঁটিকে এখান থেকে সুস্থ সবল ভাবে বাড়ি নিয়ে যাওয়াটাই পর্ণার একমাত্র লক্ষ্য। এদিকে পর্ণার বুদ্ধিতে এবং পুঁটির সাহসে সৃজনও ঠিক কায়দা করে ঢুকে পড়েছে ডাকাতের ডেরায়।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ১২ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 12 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পুঁটির পুজোর জন্য সৃজন এবং পিকলু এসেছে ছদ্মবেশে। তারা ডাকাতের ডেরায় এসে পুঁটির পুজো করতে থাকে। এরপরে পর্ণা সৃজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে এখান থেকে তারা বেরোবে। এদিকে ডাকাত দলের কয়েকজনের পর্ণা সৃজনের উপর ভীষণ সন্দেহ হয়। কিন্তু পুঁটির কথা মতই চলছে ডাকাত সর্দার। তাই জন্য তাকে সতর্ক করে কোন লাভ হয় না। এদিকে পুজোর জন্য পুঁটিকে সাজাতে ঘরে নিয়ে যায় পর্ণা। সেখানে গিয়ে দরজা বন্ধ করে পর্ণা অঙ্কিতা ম্যাডামকে সমস্ত খোঁজ খবর দেয়। পুলিশ ফোর্স নিয়ে তিনি ডাকাতেরা আসতে চাইলে পর্ণা সাবধান করে দেয়।

কারণ ডাকাতের ডেরায় অনেক লোকজন রয়েছে। তাই পর্ণা অঙ্কিতাকে একটা বুদ্ধি দেয়। যদি ডাকাতের লোকজনকে লোভ দেখিয়ে বাইরে বের করে নিয়ে যাওয়া যায় তাহলে তারা এখান থেকে বের হতে পারে। তাই তাদেরকে ব্যাংক ডাকাতির লোভ দেখানোর প্ল্যান করে পর্ণা আর সেই লোভ দেখাবে পুঁটি। পুঁটিকে দিয়ে এই কাজটা করাতে হবে।

পুঁটিকে উদ্ধার করতে নতুন প্ল্যান পর্ণার

অন্যদিকে ইশার লোকজন আড়াল থেকে সবকিছু দেখে নিয়ে চিনতে পেরে গিয়েছে সৃজন, পিকলু পর্ণাকে। সঙ্গে সঙ্গে ইশাকে খবর দিয়েছে সে। ইশা বুঝতেই পারে না কি করে পর্ণা সব জায়গায় পৌঁছে যায়। এদিকে ইশা প্ল্যান করতে থাকে কিভাবে শেষ করে দেওয়া যায় পর্ণাদের। সেই মতো অয়নকে নিয়ে ইশা বেরিয়ে পড়ে ওই জঙ্গলের উদ্দেশ্যে। এদিকে ডাকাতের সর্দারকে পুঁটি জানায় দক্ষিণ দিকে ব্যাংকে লুট করলে সে আজ অনেক ধন সম্পত্তি মালিক হবে। ডাকাতের সর্দার সেই লোভে পড়ে তাদের লোকজনকে নিয়ে ডাকাতি করতে বেরোয়। কিন্তু চারজন পাহারাদার রেখে যায় পুঁটিকে পাহারা দেওয়ার জন্য।

আরও পড়ুন: অভিনেত্রীর জীবনে বিরাট দুঃসংবাদ! বিয়ের দিনই তার জীবনে নেমে এল সর্বনাশ! হলো না সাত পাকে বাঁধা পড়া!

এদিকে ঘরে এসে সৃজন পর্ণা পিকলু সবাই মিলে অঙ্কিতা ম্যাডামকে সমস্ত ঘটনা জানাতে থাকে, আর তখনই দরজার বাইরে থেকে সবটা শুনে নেয় ডাকাত দলের লোকজন। তারা ঘরে এসে পর্ণাদের হাতেনাতে ধরে ফেলে। কিন্তু পর্ণা নিজের বুদ্ধি দিয়ে সবাইকে কাজে লাগিয়ে ডাকাত দলের লোকজনদের আটক করে ফেলে এবং সেখান থেকে পালিয়ে আসে। এবারে দেখার অপেক্ষা আগামি পর্বে কি হয়।

Back to top button