গাড়ি থেকে বেরোলো গাঁ’জার কোলকে! উদ্ধার হলো সাতটা মদের বোতল! পরিচালকের গাড়িতেই নেশার ঠেক!

রবিবার সকালে ঠাকুরপুকুর এলাকার ব্যস্ত বাজারে মত্ত পরিচালকের গাড়ির ধাক্কায় জখম হন ৬ জন। পরে হাসপাতালে মৃত্যুও হয় একজনের। গ্রেফতার হন ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস (Sidhanta Das) ওরফে ভিক্টো। পরিচালকের সঙ্গে থাকা বেসরকারি চ্যানেলের সহযোগী প্রযোজক শ্রিয়া বসুও ছাড়া পেয়ে গিয়েছেন। এই ঘটনায় টলিপাড়া উত্তপ্ত। শনিবার রাতে পরিচালকের সঙ্গে পার্টি করেছেন তিন জন অভিনেতা। তাঁরা সকলেই নিজের মতো করে দায় এড়িয়ে যাচ্ছেন কী করে। ঠাকুরপুকুরের ঘটনা নিয়ে তীব্র নিন্দায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেক তারকাই।

স্বস্তিকা, রাহুল, সাহেব, ভাস্বর শ্রীলেখা থেকে শুরু করে অসংখ্য তারকা এই ঘটনায় মুখ খুলেছেন। স্থানীয় বাসিন্দারা ওই ঘটনার পর জানিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে বাজারে। ওই সরু রাস্তায় বড় গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও কী ভাবে নিষেধাজ্ঞা উড়িয়ে গাড়িটি ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাল পাড় বরাবর আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর একাধিক গাড়িতে ধাক্কা মারে সেটি। ধাক্কায় মারে পথচারীদেরও।

ওই ঘটনায় মৃত হয়েছে এক বয়স্ক ভদ্রলোকের। ঈদের পরের নিজের আব্বুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তার ছেলে। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নানা অভিযোগ জানিয়েছে। কিভাবে তাদের থানায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। অভিযোগ নেওয়া হয়নি অন্যদিকে যারা দোষী তাদের এসির হওয়া খাইয়ে চা খাইয়ে আদর যত্ন করা হয়েছে।

এছাড়াও সেখানে উপস্থিত অন্য আরেকজন দাবি করেন অভিযুক্তদের ওই গাড়ি থেকে সাতটা মদের বোতল পাওয়া গেছে। পাওয়া গেছে নিষিদ্ধ গাঁজা। এগুলো এফআইআর এ লেখা হয়নি। এভাবেই বড় লোকেরা টাকার জোরে পার পেয়ে যায় সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়ে।

আরও পড়ুনঃ খু’নের দায়ে হাজতে রায়ান! ভয়ে গা ঢাকা দিল শিরিন! রায়ানকে নির্দোষ প্রমাণ করতে এবার মাঠে নামল পারুল!

সিরিয়ালের টিআরপি ঊর্ধমুখী হতেই কলাকুশলীরা রাতভোর উদ্দাম পার্টি করে। দক্ষিণ কলকাতার একটি শপিং মলে পার্টির পর ওই মেগার নায়ক আরিয়ান ভৌমিকের বাড়িতে বসেছিল পার্টির পরবর্তী আসর। ভোর রাত পর্যন্ত পার্টি করার পর প্রায় বেহুঁশ প্রত্যেকেই। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন সিদ্ধান্ত দাস।

Back to top button