খু’নের দায়ে হাজতে রায়ান! ভয়ে গা ঢাকা দিল শিরিন! রায়ানকে নির্দোষ প্রমাণ করতে এবার মাঠে নামল পারুল!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান ফোন করে পারুলকে বলে পরের দিন শিরিনের সাথে দেখা হল পারুল যেন সত্যি কথা বলে শিরিনকে। কিন্তু তুর্য তো মরণ ফাঁদ পেতে রেখেছে ওই ছেলেটির ফ্ল্যাটে, সেখানেই আবার যায় রায়ান। কিন্তু তারপর পারুলের সাথে কথা বলার জন্য আবার নিজের ফ্ল্যাটে ফিরে আসে। এদিকে পারুলের সাথে তর্ক করতে করতে ওই ছেলেটির ফ্ল্যাটে পিছন থেকে আসে তুর্য।

Bengali serial

রায়ান পারুলের এই ঝগড়ার মাঝেই তুর্য সুযোগ বুঝে খুন করে দেয় ওই ছেলেটিকে তারপর পালিয়ে যায়। এরপর পরের দিন সকালে এসে শিরিন রায়ানকে ঘুম থেকে তুলে বলে খুন হয়েছে ডিকে। এই কথা শুনে রায়ানের মাথায় বাজ ভেঙে পড়ে। রায়ান শিরিনকে বলে সে কাল রাতে মদ আনতে গেছিল ওই ফ্ল্যাটে। এই কথা শুনে শিরিন রায়ানকে বলে পুলিশের কাছে মিথ্যে বলতে, সব লুকিয়ে যেতে। আর এখানেই বোকামি করে ফেলে তারা।

তারপরই পুলিশ এসে বেল বাজায়। শিরিন রায়ানকে বলে যায় পুলিশের কাছে মিথ্যে বলতে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ কিন্তু রায়ান শিরিনের কথামতো পুলিশের কাছে সবকিছু লুকিয়ে যায়। তবে পুলিশের চোখকে ফাঁকি দেওয়া এর সহজ নয়। পুলিশের কাছে মিথ্যে বলতে গিয়ে রায়ান ঘামতে থাকে। এদিকে তুর্য কিভাবে এই পথে এলো সেটাও জানা যায়। এক গাড়ির দুর্ঘটনায় তুর্যর দাদু মারা যায়, তার মৃত্যু সহ্য করতে না পেরে তুর্যর বাবাও মারা যায়। তারপরই ভেসে যায় তাদের পরিবার। পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে কবে যে খুনি হয়ে গেলো তুর্য সে নিজেও জানে না।

আরও পড়ুনঃ ফুলকিকে আবারও বিয়ের প্রস্তাব দিলো রোহিত! রায় চৌধুরী বাড়িতে বাজলো বিয়ের সানাই! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

অন্যদিকে রায়ান যে মিথ্যে বলেছে সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। আর সেটা দেখেই রায়ানকে ধরে পুলিশ। এদিকে পারুলও খবর পেয়েছে যে ওই ছেলেটি খুন হয়েছে। পারুল সঙ্গে সঙ্গে রায়ানকে ফোন করে কিন্তু ফোনে পায় না। পারুল তারপর ছুটে যায় রায়ানের কোনো বিপদ হয়েছে কিনা দেখতে কিন্তু ততক্ষণে রায়ানকে ধরে নিয়ে যায় পুলিশ এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button