দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? কেন ওই রাস্তাটাই বেছে নিয়েছিলেন পরিচালক? গোয়েন্দাদের চাপে এবারে মুখ খুললেন সিদ্ধান্ত!

রবিবার সকালে ঠাকুরপুকুর এলাকার ব্যস্ত বাজারে মত্ত পরিচালকের গাড়ির ধাক্কায় জখম হন ৬ জন। পরে হাসপাতালে মৃত্যুও হয় একজনের। গ্রেফতার হন ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস (Sidhanta Das) ওরফে ভিক্টো। পরিচালকের সঙ্গে থাকা বেসরকারি চ্যানেলের সহযোগী প্রযোজক শ্রিয়া বসুও ছাড়া পেয়ে গিয়েছেন। এই ঘটনায় টলিপাড়া উত্তপ্ত। শনিবার রাতে পরিচালকের সঙ্গে পার্টি করেছেন তিন জন অভিনেতা। তাঁরা সকলেই নিজের মতো করে দায় এড়িয়ে যাচ্ছেন কী করে। ঠাকুরপুকুরের ঘটনা নিয়ে তীব্র নিন্দায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেক তারকাই।
স্বস্তিকা, রাহুল, সাহেব, ভাস্বর শ্রীলেখা থেকে শুরু করে অসংখ্য তারকা এই ঘটনায় মুখ খুলেছেন। স্থানীয় বাসিন্দারা ওই ঘটনার পর জানিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে বাজারে। ওই সরু রাস্তায় বড় গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও কী ভাবে নিষেধাজ্ঞা উড়িয়ে গাড়িটি ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাল পাড় বরাবর আসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর একাধিক গাড়িতে ধাক্কা মারে সেটি। ধাক্কায় মারে পথচারীদেরও।
পুলিশের জেরার সময় পরিচালক দাবি করেন, ‘দিন ও রাতের পার্থক্য বুঝতে পারিনি। মদ খেয়ে দিনের বাজারের রাস্তা রাতের মতোই ফাঁকা মনে করে ঢুকে পড়েছিলাম সেখানে।’ অত রাতে ঠাকুরপুকুর বাজার সাধারণত জনবহুল থাকে না। সব দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তাও থাকে সম্পূর্ণ ফাঁকা। তাই শর্টকাট ধরার জন্য তিনি প্রায়ই ওই বাজারের রাস্তাই ব্যবহার করেন।
ভিক্টো গোয়েন্দাদের কাছে দাবি করেছেন, ঠাকুরপুকুর বাজারের রাস্তাটি তাঁর কাছে খুবই পরিচিত। ওই রাস্তা দিয়ে গভীর রাতেও গাড়ি চালিয়ে প্রায়ই যাতায়াত করেন তিনি। কখনও রাত ২টো, আবার রাত ৩টের পরও সে ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছেন। এমনকি তিনি নাকি সেখান দিয়ে এর আগে ৬০-৮০তে গাড়ি চালিয়েছেন, কখনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ ‘আমি তো পেঁচা, আমার কাজ মা লক্ষ্মীকে এদিক থেকে ওদিকে বয়ে নিয়ে যাওয়া’- সাক্ষাৎকারে একি বললেন রাহুল?
পুলিশের কাছে পরিচালক সিদ্ধান্তের দাবি, প্রচণ্ড নেশা করে গাড়ি চালাতে চালাতে গিয়ে তার চোখও বুঝে আসছিল। অভ্যাসের বশেই তিনি প্রায় ঘুমন্ত অবস্থায় ঢুকে পড়ে ওই বাজারে। তখন যে দিন, রাত নয়, তা নাকি তাঁর খেয়ালই ছিল না। সেদিন মদ্যপান করেও গাড়ি নিজেই চালিয়েছিলেন সিদ্ধান্ত দাস। আর তাতেই তিনি এমন ভয়ানক ঘটনা ঘটিয়েছেন। সেদিন গাড়ি নিয়ে একের পর এক পথচারীকে পিষে দিতে থাকেন তিনি।

