‘আমি তো পেঁচা, আমার কাজ মা লক্ষ্মীকে এদিক থেকে ওদিকে বয়ে নিয়ে যাওয়া’- সাক্ষাৎকারে একি বললেন রাহুল?

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial)। যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।
এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার।
সম্প্রতি আবার ধারাবাহিকের যোগ দিয়েছে অভিনেতা সৌম্য। যাকে একটি নেগেটিভ চরিত্রে দেখা যাবে ধারাবাহিকে। ধারাবাহিকে গায়েত্রীর অতীতের সাথে জড়িয়ে রয়েছে সৌম্য। কিন্তু তার সাথে গায়েত্রী আগের সম্পর্কে সব সত্যি বেরিয়ে আসবে কিনা সেটা নিয়েই ধারাবাহিকের গল্প এগোচ্ছে।
এরই মাঝে ধারাবাহিকের কলাকৌশলীরা সাক্ষাৎকারে ধরা দিয়েছে। মানালি, রাহুল, সৌম্য এবং দুই খুদে রাধিকা এবং ফুগলা। সেটে কি কি খুনসুটি হয় রাধিকা এবং ফুগলা মিলে ঠিক কতটা জ্বালাতন করে সবাইকে, কতটা মাতিয়ে রাখে সেই সমস্তই গল্প হচ্ছিল। এরই মাঝে রাহুল বড় অভিযোগ করে বসে রাধিকার বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ‘শরীর থেকে ওটা কেটে ফেলা হয়…’- ফুসফুসে ক্যা’ন্সার! বাদ পড়লো শরীরের অঙ্গ! অভিনেত্রীর বর্ণনায় শিহরিত টলিপাড়া!
সেটে যাকে সবাই খুব ভালোবাসে সবাই যাকে নিয়ে মেতে থাকে তাকে নিয়ে হঠাৎ কি এমন অভিযোগ করলেন রাহুল? দর্শকেরা তো রাহুলের অভিযোগ শুনেই অবাক হয়ে গিয়েছে। সত্যি রাধিকা যে এমন করবে সেটা কেউই ভাবতে পারেনি। সেটে রাহুলের নাম ট্যাক্সি। আসলে রাধিকাকে সেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাবার দায়িত্ব তার। রাহুলের কোলে চেপে সবসময় ঘুরে বেড়ায় সে। তাই রাহুল সবার সামনেই বলে “আমি তো পেঁচা এর পেঁচার দায়িত্ব মা লক্ষ্মীকে তার কাঁধে করে নিয়ে যাওয়া, আমিও সেই দায়িত্ব পালন করি।” আসলে ভালোবেসেই এমন কথা বলেছেন রাহুল।

