বছর শেষে নতুন বিতর্কে সায়ক! সৌমিতৃষার সঙ্গে বন্ধুত্ব নিয়ে বিস্ফোরক অভিনেতা!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা অন্যতম একজন হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করলেও কয়েক মাস আগেই বড় পর্দায় ডেবিউ করেছেন সৌমিতৃষা। তার অভিনীত সর্বশেষ জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই (Mithai)। মিঠাইয়ের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।

এর আগেও বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে সুপারস্টার দেবের বিপরীতে অভিনেত্রীকে প্রধান ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এ ছাড়া আগামী দিনে বেশ কিছু ছবির কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। এমন কি কিছুদিন আগে হইচই এর একটি ওয়েব সিরিজেও দেখা মিলেছে সৌমিতৃষার।

actress

তবে মিঠাই ধারাবাহিকের পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব চর্চা হত। অভিনেত্রী বড় পর্দায় কাজ করার পর তার একাধিক বন্ধুদের সঙ্গে বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে অনেকেই এই অভিযোগ এনেছে। শোনা যায়, সাফল্যের সাথেই তার ঘ্যাম বাড়ছে। বন্ধুত্বে চির ধরার অভিযোগ উঠেছে।

গত বছর অভিনেতা সায়ক চক্রবর্তী অভিনেত্রীর নাম না করেই অনেক কিছু বলেছিলেন। সায়ক এবং সৌমিতৃষা একসময় খুবই কাছের বন্ধু ছিলেন। কিন্তু চলতি বছরের শুরু থেকেই তাদের আর একসাথে দেখা যায়না। যা নিয়ে শুরু হয় গুঞ্জন। এই বছর ফ্রেন্ডশিপ ডে’তে সায়ক চক্রবর্তীর একটি পোস্ট যেন সেই গুঞ্জনে সিলমোহর দেয়। পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, ‘কলকাতার টপ হিরোইন আনফলো করলো নাকি রে।’ যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবুও সৌমিতৃষাকেই ইঙ্গিত করেছেন তা স্পষ্ট।

আরও পড়ুনঃ তমালকে বাঁচাতে বিরাট আত্মত্যাগ ফুলকির! মৃত্যুর সঙ্গে সাপ সিঁড়ি খেলছে ঈশিতা! দুর্ধর্ষ আজকের পর্ব!

এবারে আবার বছরের শেষ দিনে এসে সায়ক ফেসবুক লাইভে এসে এই বিষয়টি আরও স্পষ্ট করেন। লাইভে তিনি এই বছরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং জানান, তিনি বন্ধু শব্দটি থেকে বিশ্বাস হারিয়েছেন। যদিও সরাসরি নাম নেননি, তবু তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল সৌমিতৃষার দিকে। লাইভে তিনি আরও বলেন, ‘বড় হতে গেলে পুরনো সম্পর্কগুলো ভুলে যাওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে।’

Back to top button