‘সবাই মিলে একসঙ্গে খেতে গিয়েছিলাম…কি সুন্দর ছিল দিনটা!’ পুরোনো ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা সায়ক চক্রবর্তী!

দেখতে দেখতে এক মাস কেটে গেল বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) এবং সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty)। অভিনেত্রীর জন্মদিনের দিন এই দুঃসংবাদ পেয়েছি আমরা। একাধিক ধারাবাহিকে আমরা সুস্মিতাকে বহুবার দেখেছি। এছাড়াও অভিনয়ের পাশাপাশি সুস্মিতা ইউটিউবে নিত্যদিনের ব্লগ ভিডিও শেয়ার করতেন। সেখানেই দুজনের সুন্দর সম্পর্কের বিভিন্ন মুহূর্ত দেখতে পেতাম আমরা।

টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের বিভিন্ন পার্শ্ব চরিত্র সুস্মিতাকে বহুবার দেখেছি আমরা। আর অন্যদিকে বাংলার অন্যতম সেরা সংবাদ চ্যানেল জি ২৪ ঘন্টায় সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন সব্যসাচী। সুস্মিতার মতনই তার প্রাক্তন দেওর সায়কও বহু বছর ধরে ইউটিউবে ব্লগ ভিডিও করেন। সেই সব ব্লগ ভিডিওতে মাঝেমধ্যে তাদের বিভিন্ন সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা।

সম্প্রতি সায়ক নিজের ইউটিউব চ্যানেল থেকে সেরকমই একটি ভিডিও পোস্ট করলেন। ভিডিওটি বেশ কয়েক দিনের পুরনো। ভিডিওতে দেখা যাচ্ছে সুস্মিতা, সব্যসাচী, সায়ক তার মা এবং সুস্মিতার মা মিলে কোন একটি রেস্তোরাঁয় খেতে যাচ্ছে। সকলে মিলে একসাথে সময় কাটাতে যাচ্ছে। সকলকেই ওই ভিডিওতে হাসিখুশি দেখা গিয়েছে।

ভিডিওটি মাত্র তিন দিন আগেই পোস্ট করা হয়েছে সায়কের ইউটিউব চ্যানেল থেকে। পুরোনো দিনের কথা মনে করে সায়ক বেশ ভেঙ্গে পড়েছেন। ভিডিওটি পোস্ট করে সায়ক ক্যাপশনে লিখেছেন ‘আমরা সপরিবারে সেইদিন খেতে গিয়েছিলাম কি সুন্দর ছিল দিনটা।’ অভিনেতার পোস্ট করা এই ভিডিও দেখে নেটিজেনরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

আরও পড়ুনঃ নতুনের জন্যই জীবনের হারানো খুশি ফিরে পেল কমলিনী! নায়িকার জীবনে এলো বড় পরিবর্তন! ফাঁ’স আজকের পর্ব

অভিনেতা যে পুরনো দিনের কথা সহজে ভুলতে পারছে না সেটা বোঝাই যাচ্ছে। তিনি তার গোটা পরিবারকে আজও মিস করছেন। নিজের বৌদিকে মজা করে সায়ক কূটনী বৌদি বলে ডাকতো। সেই ডাক মিস করছেন তিনি। ওদিকে সব্যসাচী এবং সুস্মিতা নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছেন নিজেদের মতো করে। সুস্মিতা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, আর সব্যসাচীও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Back to top button