নতুনের জন্যই জীবনের হারানো খুশি ফিরে পেল কমলিনী! নায়িকার জীবনে এলো বড় পরিবর্তন! ফাঁ’স আজকের পর্ব

বাংলা নানান ধরনের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা চিরসখা (Chirosokha)। প্রথম দিকে ধারাবাহিকের জনপ্রিয়তা খুব একটা না থাকলেও, ধীরে ধীরে এই ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে টিআরপি তালিকাতে এক থেকে পাঁচের মধ্যে প্রতি সপ্তাহে জায়গা করে নিচ্ছে। ধারাবাহিকটি ধীরে ধীরে দর্শকদের ড্রয়িং রুমে জায়গা করে নিচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাবা, ছেলে আর ছেলের বউ। চন্দ্র বুবলাইকে কমলিনীর বিরুদ্ধে প্রতিমুহূর্তে উস্কে যাচ্ছে। বুবলাইও মায়ের এই ব্যবহার কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। সে বারবার বলছে মা যদি মামলা জিতে নতুনের সাথে বিয়ে করে তাহলে সে আত্মহত্যা করবে। আর চন্দ্র সেই কথা শুনে ছেলেকে বলে সে খামোখা কেন তার মায়ের জন্য আত্মহত্যা করবে বরং আত্মহত্যার নাটক করতে পারে। বাবার মুখে প্রথমে এই কথা শুনে একটু হকচকিয়ে গিয়েছিল সে কিন্তু সে এখন নিজের মধ্যে নেই মাকে অন্য কারো সঙ্গে দেখতে পারবে না সে। চন্দ্র জানায় নতুনের জন্যই যত গন্ডগোল হচ্ছে। তাকে যদি রাস্তা থেকে সরিয়ে ফেলতে পারতো তাহলে এই সমস্যার সমাধান হতো। বুবালাই বাবার কথায় সমর্থন করে। তখন চন্দ্র জানায় বুবলাইকে এই কাজ করতে হবে না কয়েকজন লোক ঠিক করে দিলে তারা এই কাজটা করে দিতে পারবে। কিন্তু বুবলাই কথাটা এতটাও সিরিয়াস ভাবে বলেনি। তার রাগ হচ্ছে হয়তো ঠিকই কিন্তু সে এতটা নিচে নামতে পারবে না।

Chirosokha New Promo

এদিকে পরের দিন সকাল সকাল কমলিনী তার মা-বাবার বাড়িতে গিয়ে হাজির হয়। কমলিনীর সাথে তার ছোট ছেলে এবং মিঠিও যায়। তাদের দেখে তো অবাক হয়ে যায় কমলিনীর মা বাবা। তারা যে হঠাৎ করে এভাবে আসবে সেটা ভাবতেই পারেনি। মেয়েকে দেখতে ভীষণ খুশি হয়ে যায় কমলিনীর মা বাবা। আসলে এখন কমলিনীর উপর দিয়ে যা ঝড় যাচ্ছে তাতে করে একেবারেই মন মেজাজ ভালো নেই কমলিনীর মা-বাবার। মেয়েকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন তারা।

কিন্তু আজ কমলিনীর মা-বাবার বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে মা-বাবার সাথে দেখা করতে এসেছে সে। তারপরে এক এক করে কুরচি, নতুন সবাই আসে কমলিনীর মা-বাবার বিবাহ বার্ষিকী উদযাপন করতে। নতুন তো তাদের জন্য অনেক নামিদামি উপহার নিয়ে এসেছে, কেক নিয়ে এসেছে। আজ একেবারে অনেকদিন পর হই হই করবে সবাই একসাথে। কিন্তু কমলিনীর বৌদি এসব একেবারেই পছন্দ করছে না। কারণ তিনি নতুন কমলিনী কাউকেই খুব একটা পছন্দ করেন না।

আরও পড়ুনঃ আদালতে প্রমাণ নিয়ে হাজির মিটিল! বিচারকের সামনে মুখ খুলল চন্দ্রের দ্বিতীয় স্ত্রী! ফাঁস হয়ে গেল চন্দ্রর কুকীর্তি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

তাই তাদের বাড়িতে আসতে না আসতেই তাদের নানান রকম ভাবে আবার অপমান করতে থাকে। কমলিনী নতুনকে নিয়ে আবারও সেই একই পুরোনো কাসুন্দি ঘাটতে থাকে। যদিও এই ব্যাপারগুলোর সাথে এখন অভ্যস্ত হয়ে গেছে তারা। এদিকে নতুন সবার জন্য খাবারের অর্ডারও করে দিয়েছে। সবাই একসাথে মিলে দুপুরবেলা আনন্দ করতে করতে খাওয়া-দাওয়া করবে। নতুন যে কমলিনীর জন্য এত কিছু করছে তা সত্যি কেউ করেনি আগে। নতুন কমলিনীর পাশাপাশি তার মা-বাবার কথাও ভাবছে। তাতে সত্যিই খুশি হয়েছে কমলিনী। কিন্তু এবারে দেখার অপেক্ষা পরের দিন কোর্টে ডিভোর্সের মামলার কি ফলাফল হয়।

Back to top button