বয়স ৪২ ছুঁইছুঁই! কেন এখনও অবিবাহিত পায়েল সরকার? অসম্পূর্ণ প্রেমের গল্পেই কি আটকে নায়িকার জীবন?

বয়স শুধুই একটা সংখ্যা এই কথাটা বারবার প্রমাণ করেছেন টলিউডের বহু নায়িকা আর সেই তালিকায় নাম রয়েছে পায়েল সরকারেরও। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আগামী মাসেই ৪২ বছরে পা দিতে চলেছেন তিনি। একটা সময় বাংলা বাণিজ্যিক ছবির প্রথম সারির নায়িকাদের মধ্যে ছিলেন পায়েল। দেব সোহম আবির থেকে শুরু করে একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধে পর পর হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। যদিও গত কয়েক বছরে তাঁর কেরিয়ার কিছুটা টালমাটাল ছিল। তবু সম্প্রতি দ্য অ্যাকাদেমি অফ ফাইন আর্টস ছবিতে তাঁর বোল্ড উপস্থিতি আবার নতুন করে আলোচনায় এনে দিয়েছে পায়েলকে।

ইন্ডাস্ট্রিতে যখন একের পর এক অভিনেত্রী সংসারী হচ্ছেন তখনও কেন পায়েল এখনও সিঙ্গল এই প্রশ্নটা বারবার উঠেছে। তনুশ্রী চক্রবর্তীর মতো অনেকেই আইবুড়ো তকমা ঝেড়ে ফেললেও পায়েলের জীবনে এখনও সেই ছাদনাতলার মুহূর্ত আসেনি। এই নিয়ে একবার দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে অকপট স্বীকারোক্তি করেছিলেন নায়িকা। পায়েল জানিয়েছিলেন বাঙালি পরিবারে মেয়েদের বাবা মায়েরা এতটাই পজেসিভ যে নিজের মনের মতো মানুষ খুঁজে পাওয়ার থেকেও বেশি কঠিন হয়ে দাঁড়ায় বাবা মায়ের পছন্দের মানুষ খুঁজে পাওয়া। তাঁর কথায় আজও সেই মানুষটা মেলেনি যাকে দেখে বাবা মা নিশ্চিন্ত হতে পারেন।

পায়েলের প্রেমের জীবনও কম চর্চিত নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। রাজ মিমি শুভশ্রীর ত্রিকোণ প্রেম নিয়ে একসময় বিস্তর আলোচনা হলেও অনেকের মতে মিমির আগে রাজের জীবনে জায়গা করে নিয়েছিলেন পায়েলই। প্রেম আমার লে ছক্কা বোঝে না সে বোঝে না এই সময়টা তাঁদের সম্পর্কের সবচেয়ে আলোচিত অধ্যায়। যদিও কোনওদিন প্রকাশ্যে এই প্রেম স্বীকার করেননি পায়েল। সম্পর্ক ভাঙার পর ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছিলেন জীবনের প্রতি দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হওয়াতেই এই সম্পর্ক পরিণতি পায়নি।

আরও পড়ুনঃ ‘প্রযোজকের নোংরা প্রস্তাব মানিনি, তাই নায়িকা হতে পারিনি…শ্বশুর বাড়ি আমায় মেনে নেয়নি’ জীবনে রয়ে গেছে একাধিক না পাওয়া! নিজেকে নিয়ে অকপটে “মেহেন্দি” ওরফে ঋতু রায় আচার্য্য!

এরপর যমের রাজা দিল বর ছবির পরিচালক আবির সেনগুপ্তর সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। বারবার ভালোবেসেছেন পায়েল কাছে টেনেছেন মানুষকে কিন্তু কোনও সম্পর্কই শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। তাই আজও তিনি একা। নিজের জীবনের সিদ্ধান্তে আপসহীন পায়েল কি আদৌ কখনও বিয়ের পিঁড়িতে বসবেন নাকি নিজের শর্তেই জীবন কাটাবেন সেই উত্তর আপাতত তাঁর কাছেই রয়ে গেছে।

Back to top button