‘আমি কিন্তু কিছু ভুলিনি…’ ‘প্রাক্তন মানেই আমার কাছে…’ ‘আমার জীবনে আমার প্রাক্তনরা…’ প্রাক্তন বলতে কী বোঝেন গায়িকা? পুরনো সম্পর্ক নিয়ে অকপটে ইমন চক্রবর্তী!

‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। ছবির গল্পে প্রাক্তন ও বর্তমান সম্পর্কের প্রসঙ্গ থাকায় সংবাদমাধ্যমের তরফেও তাঁর জীবনের ‘প্রাক্তন’ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই নিজের অনুভূতির কথা ভাগ করে নেন ইমন।

গায়িকা বলেন, তাঁর কাছে ‘প্রাক্তন’ শব্দের অর্থ শুধুই একটি শেষ হয়ে যাওয়া সম্পর্ক নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তাঁর কথায়, জীবনের সেই অধ্যায় কখনও আনন্দে ভরা, কখনও কষ্টের, আবার কখনও রঙিন স্মৃতিতে মোড়া। তবে সব অভিজ্ঞতাই তাঁকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে, তাই তিনি জীবনের কোনও অধ্যায়ই ভুলে যাননি।

ইমনের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হয়েছে। একসময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রায় চার বছরের সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর ইমন নীলাঞ্জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্যদিকে, ইমনের সঙ্গে বিচ্ছেদের পর শোভনের নাম অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে জড়ালেও সেই সম্পর্কও স্থায়ী হয়নি। বর্তমানে তিনি অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন।

প্রসঙ্গত, ‘প্রাক্তন’ ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন ইমন চক্রবর্তী। সেই ছবির পর ‘অর্ধাঙ্গিনী’ এবং এবার ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতেও তাঁর কণ্ঠে শোনা গেছে গান। ছবির পাশাপাশি তাঁর গানও দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে।

আরও পড়ুনঃ ‘পয়সার জন্য গামছা পরে নেত্য…’ ‘টানা দু-বছর কোনো কাজ ছিল না!’ ‘আমার খিদে পায়, চরিত্র বেছে কাজ করতে গেলে ভাত জুটবে না…!’ কাজ না থাকায় সহ্য করেছেন চরম দুর্দশা! বি’স্ফোরক কাঞ্চন মল্লিক!

১০ জুলাই মুক্তি পাওয়া ‘আজও অর্ধাঙ্গিনী’ ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা অর্জন করেছে। ছবির প্রচারের মাঝেই ইমনের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। অতীতকে অস্বীকার না করে, বরং জীবনের শিক্ষার অংশ হিসেবেই তিনি দেখেন নিজের প্রাক্তন সম্পর্ককে।

Back to top button