‘প্রযোজকের নোংরা প্রস্তাব মানিনি, তাই নায়িকা হতে পারিনি…শ্বশুর বাড়ি আমায় মেনে নেয়নি’ জীবনে রয়ে গেছে একাধিক না পাওয়া! নিজেকে নিয়ে অকপটে “মেহেন্দি” ওরফে ঋতু রায় আচার্য্য!

বাংলা বিনোদন জগতের একজন পরিচিত মুখ হলেন ঋতু রায় আচার্য্য (Ritu Rai Acharya)। বিশেষ করে টেলিভিশন ধারাবাহিক (Bengali Television) এবং সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। জি বাংলা, স্টার জলসা এবং কালার্স বাংলার মতো বড় চ্যানেলের একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তিনি পজিটিভ এবং নেগেটিভ উভয় ধরনের চরিত্রেই নিজেকে প্রমাণ করেছেন। অনেক ক্ষেত্রে খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি খোলামেলা আলোচনা না করলেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর জীবনের নানা মুহূর্ত ভক্তদের সাথে মাঝে মধ্যেই ভাগ করে নেন। রিলস এবং শর্ট ভিডিওর মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। ইন্ডাস্ট্রিতে কোনো পারিবারিক যোগসূত্র ছাড়াই তিনি নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করেছেন। যা সত্যি বহু নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের অনুপ্রাণিত করে।
অভিনেত্রী ঋতু রায় আচার্য্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিনোদন জগতের অন্ধকার দিক এবং কাস্টিং কাউচ নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দর্শকদের চোখের আড়ালে যে কত ধরনের নোংরা কাজবাজ হয় তা ধারণাই নেই। অভিনয় জগতে আসার জন্য অনেক সময় অনেক নতুন অভিনেতা অভিনেত্রীরা সহজ পথ বেছে নিতে চায় আর তখনই ঘটে বিপত্তি।
ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিরা জানেন যে নবাগতদের কাজের জন্য তাদের ওপর নির্ভর করতে হয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করেন। কুপ্রস্তাব বা হেনস্থার শিকার হয়ে অনেক শিল্পী মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিনয় জগৎ ত্যাগ করেন। এদিকে এত বছর অভিনয় জগতে থেকেও নায়িকা হওয়ার সুযোগ পেলেন না অভিনেত্রী। সেই নিয়েই এবারে সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ঋতু।
আরও পড়ুনঃ ‘কেউই চায়না কাজ ছেড়ে দিতে, আমার কাছে আর কোন উপায় ছিল না…’ হঠাৎ কেন পরিণীতা ছেড়ে দিলেন দ্রোণ মুখার্জি? এবার সেটা নিজের মুখেই জানালেন অভিনেতা!
ঋতু জানান, ‘আমি ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে এসেছিলাম। কিন্তু এখন পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হচ্ছে। কোনদিনও কোনো প্রলোভনে পা দি নি তাই হয়তো সুযোগ হাতছাড়া হয়েছে। ইন্ডাস্ট্রিতে আসার পর আমাকে কখনো এই ধরনের কোন প্রস্তাবের মুখে পড়তে হয়নি। আমি বুম্বাদার প্রযোজনা সংস্থার সাথে প্রথম কাজ শুরু করি। এখনো পর্যন্ত আমি কখনোই এই ধরনের পরিস্থিতির শিকার হয়নি। আর যারা এই পরিস্থিতির শিকার হয় আমি কখনো ইন্ডাস্ট্রির দোষ দেই না। যদি কেউ চায় সেই পথে যাবে তাহলে কারোর হাত থাকে না তাতে। হাজার হাজার মেয়ে দাঁড়িয়ে আছে কাজ পাবার জন্য তার মধ্যে থেকে যদি কেউ ঠিক করে নেয় আমি খারাপ পথে গিয়ে কাজ পাব তাহলে ইন্ডাস্ট্রির কিছু করার নেই।’ অভিনেত্রীর এই কথাটিতে স্পষ্ট যে কাস্টিং কাউচের ক্ষেত্রে তিনি ইন্ডাস্ট্রির নয় যার যার মানসিকতার দিকে আঙ্গুল তুলেছেন।

