“যদি আমার সম্মানহানি হয়, সেই সম্পর্ক আমি টিকিয়ে রাখতে পারি না”, প্রেম জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক

Saptarshi Maulik Life Story: বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে বর্তমানে একের পর এক ধারাবাহিক (Bengali Serial) প্রতিনিয়ত এসেই চলেছে। এর মধ্যে দিয়ে একাধিক নতুন মুখ অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠছে। বেশ কিছু তারকা আছেন যারা দর্শকদের মনে চিরস্থায়ী। তবে সময়ের সাথে সাথে অনেকে আবার কাজের অভাবে হারিয়েও যাচ্ছে।
যেসকল অভিনেতা অভিনেত্রীরা খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং এখনো নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে তাদের মধ্যে একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik)। শ্রীময়ী, এক্কা দোক্কা প্রভৃতি ধারাবাহিকে এবং বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজে বেশ প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।
বর্তমানে জি বাংলার (Zee Bangla) সদ্য প্রকাশিত নতুন ধারাবাহিক অষ্টমীতে নায়ক এর চরিত্রে দেখা মিলছে অভিনেতা সপ্তর্ষি মৌলিকের। এখানে তার চরিত্রের নাম হলো আয়ুষ্মান। সে নিজের বাবার সান্নিধ্য পেতে চায়। নিজের বাবার চোখে নিজের সম্মান ফিরে পেতে চায়। বাবার ভালোবাসা সে পায়নি। আর তাই জন্যই নানারকম কাজও করে থাকে সে। কিন্তু কোথাও গিয়ে এই আয়ুষ্মান নিজের পরিবারের কাছে ব্রাত্য।
আরও পড়ুন: চাপে পড়ে নিজেই সৌর্যকে সব সত্যি বলে দিলো নিলু! বসের বাড়ি যেতে গিয়ে ঘোর বিপদে রাই!
এক্কাদক্কার পোখরাজ হোক বা অষ্টমীর আয়ুষ্মান, দর্শকরা প্রতিটি চরিত্রেই তাকে খুব স্পষ্টবাদী ভূমিকা পালন করতে দেখেছেন। কিন্তু বাস্তব জীবনে ঠিক কেমন মানুষ অভিনেতা সপ্তর্ষি? নিজের জীবনেও কি তিনি ভালোবাসার কাঙাল? কখনো কারোর ভালোবাসা পাওয়ার জন্য উতলা হয়েছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন রকম প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক।
Saptarshi Maulik Life Story
এই দিন এক সংবাদমাধ্যমের নেওয়া এই সাক্ষাৎকারে অভিনেতার সপ্তর্ষি জানান, “আমি মানুষ চিনতে পারি। তাই খুব একটা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু কোন ক্ষেত্রে যদি বা কোন সম্পর্কে যদি আমার সম্মানহানি হয় তাহলে আমি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারি না। সেটা প্রেমের সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে আবার পারিবারিক কোনো সম্পর্কই হতে পারে। আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি আর শুনতেও পছন্দ করি।”

