‘মুখ খোলার কারণেই বাদ পড়লাম? আমি ঘটনার সঙ্গে যুক্ত থাকলে আরিয়ান কেন নয়?’ – কাজ থেকে বাদ পড়তেই ক্ষেপে উঠলেন স্যান্ডি! খুলে দিলেন আরিয়ানের মুখোশ?

ঠাকুরপুকুর এলাকার দুর্ঘটনা ঘিরে এখনো তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া (Social Media)। মদ্যপ অবস্থায় কিভাবে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিলেন টেলিভিশন জগতের কিছু পরিচিত মুখ। বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছেন সান বাংলার সেই ধারাবাহিকের আগের পরিচালক সিদ্ধান্ত (Sidhant Das)। অন্যদিকে ধারাবাহিক থেকে বাদ পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা এবং জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha)

চাকরি হারাতে চলেছেন ধারাবাহিকের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুও। তবে দুর্ঘটনার সময়ে ওই গাড়িতে উপস্থিত ছিলেন না দু’জন। স্যান্ডি সাহা এবং আরিয়ান ভৌমিক। এমনটাই দাবি তাঁদের। কিন্তু এর ঘটনার ফল ভোগ করতে হল স্যান্ডিকে। যা নিয়ে রাগে ক্ষোভে ফেটে পড়েছেন স্যান্ডি।

বিষয়টিকে ঘিরেই অসন্তোষ প্রকাশ করলেন জনপ্রিয় ইউটিউবার। আডিশনের তরফ থেকে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন চ্যানেল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত একেবারেই অনৈতিক। তাকে বাদ দেওয়া হলো অথচ আরিয়ানকে রেখে দেওয়া হলো, এটা নিয়েই মূলত রাগে ফেটে পড়েছেন। সেদিনের ঘটনায় তিনি যতটুকু জড়িত আরিয়ানও সমান ভাবেই জড়িত এমনটাই দাবি করছেন তিনি। সাক্ষাৎকারে এমন কিছু কথা বলেছেন যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

তিনি বলেন, “যে কারণেই আমাকে বাদ দেওয়া হোক না কেন, আমার খুব অনৈতিক মনে হয়েছে বিষয়টা। আমি এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নই। গাড়িতেও ছিলাম না এবং প্রত্যক্ষদর্শীও নই আমি। যদিও একসঙ্গে পার্টি করাটাই কারণ হয়, তা হলে সেই রাতে আমাদের সঙ্গে আরও ১০০ জন লোক ছিলেন ক্লাবে। সেই হিসেবে প্রত্যেক জনেরই কাজ চলে যাওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আমার পরিবার বারণ করেছিল আমাকে এই বিষয়ে কোনও মতামত বা সাক্ষাৎকার না দিতে। কিন্তু আমি বিষয়টিকে এড়িয়ে না গিয়ে প্রতিবাদ করেছি। সেই কারণেই আমার মনে হচ্ছে এর নেতিবাচক একটা প্রভাব পড়েছে। অভিনয়টা তো আমার উপার্জনের প্রাথমিক রাস্তা নয়। আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। কাজেই আর্থিক দিক থেকে আমার ক্ষতি না হলেও আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু কোনও অভিনেতা, যাঁর প্রাথমিক উপার্জনটাই হয় ধারাবাহিক থেকে, সেই উপার্জনে সংসার চলে, তাঁর জন্য এমন কাজ কাড়ার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায়।”

আরও পড়ুনঃ ‘আমি ফাটিয়ে গান করতে পারি…একটা সুযোগ দিয়ে দেখুন!’- একাকীত্বে হারিয়ে যাওয়া, এক সময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘রোজগেরে গিন্নি’ খ্যাত পরমা বন্দ্যোপাধ্যায় আজও অপেক্ষায়—একটা শেষ সুযোগের!

সেই রাতে তিনি এবং আরিয়ান অন্য গাড়িতে ছিলেন। স্যান্ডির ধারাবাহিক থেকে বাদ পড়ার খবর প্রকাশ্যে আসলেও আরিয়ানকে ঘিরে এমন কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি। তাহলে কি প্রতিবাদ করা বা মুখ খোলার কারণকেই তাকে বাদ দেওয়া হলো? স্যান্ডির কথায়, “আমরা যদি যুক্ত থাকি, তা হলে তো আরও একজন হিরো, আরিয়ানকেও বাদ দিতে হত। সে তো বাদ পড়েনি। আমার মনে হয়, আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ আমি মুখ খুলেছি ঘটনাটা নিয়ে। বাকিরা চুপ।”

Back to top button