‘আমি ফাটিয়ে গান করতে পারি…একটা সুযোগ দিয়ে দেখুন!’- একাকীত্বে হারিয়ে যাওয়া, এক সময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘রোজগেরে গিন্নি’ খ্যাত পরমা বন্দ্যোপাধ্যায় আজও অপেক্ষায়—একটা শেষ সুযোগের!

একসময় বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় রিয়েলিটি শো (Reality Show) ছিল রোজগেরে গিন্নি (Rojgere Ginni)। সেই রিয়েলিটি শো এর কথা আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। ৯০ দশকের শেষে এবং ২০ দশকের শুরুর দিকে এই গেম শো ছিল প্রত্যেক ঘরে ঘরে জনপ্রিয়। আর সেই গেম শো এর সঞ্চালিকা হিসেবে আমরা দেখেছি গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়কে (Paroma Banerji)। দুর্দান্ত গান গাওয়ার পাশাপাশি রোজগেরে গিন্নির শোকে তিনি জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিয়েছিলেন।

তবে ওই শো শেষ হবার পর গায়িকা টেলিভিশনের পর্দায় সেভাবে আর কখনোই দেখা যায়নি। গান নিয়েই ব্যস্ত হয়ে পড়েন গায়িকা। তবে বর্তমানে কিছুদিন আগে ফের আরো একবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। যাত্রাপালা কে নিয়ে কিছু মন্তব্য করায় গায়িকাকে বিভিন্ন যাত্রাপালার অভিনেতা অভিনেত্রীরা কটাক্ষ করেছেন।

যদিও পড়ে গায়িকা জানান তিনি যাত্রাপালাকে ছোট করতে চাননি। তার উদ্দেশ্য যাত্রাপালার অভিনেতা অভিনেত্রীদের অপমান করা ছিল না। যদিও পরে বিষয়টা ঠান্ডা হয়ে যায়। তবে বর্তমানে নতুন গায়ক গায়িকাদের ভিড়ে এই সমস্ত পুরনো দিনের মানুষের ট্যালেন্ট গুলো হারিয়ে যাচ্ছে। যারা এখন আর সুযোগ পান না। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমা নিজেই জানিয়েছেন তিনি এখনো গান করতে সক্ষম।

গায়িকার কথায় “আমি এখনো গান গাইতে সক্ষম। যারা মনে করেন পরমা বন্দ্যোপাধ্যায় এখন আর গান গাইতে পারেন না। তারা একেবারেই ভুল, আমি আগামী ১০-১৫ বছরও গান গাইতে পারি। আর যারা মনে করে আমি গান গাওয়ার জন্য ২০-২৫ হাজার টাকা দাবি করি তাদের উদ্দেশ্যে বলে রাখি এমন অনেক হয়েছে আমি বিনা পয়সায় গান গেয়েছি। আমার তো কোন পিআর টিম নেই তাই আমার হয়েই কথাগুলো কেউ প্রচার করার নেই। তাই আমি নিজেই আজকে এই কথাগুলো বললাম।”

আরও পড়ুনঃ ম’রণ ফাঁদে পা দিলো রায়ান! তিরপিণ্ডের বিপদে পাশে থাকবেতো পারুল? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

এছাড়াও গায়িকা বলেন, “বর্তমান সময়ের কোন মিউজিক পরিচালক বা প্রযোজকরা যদি আমাকে দিয়ে গান গাওয়াতে চান বা মনে করেন আমি তাদের কোন কাজে আসতে পারি আমাকে দিয়ে গান করলে তাদের ভালো হবে তাহলে আমি রাজি। এভাবে আমি কথাগুলো আজ বললাম আর আমি এই সাহসটা পেয়েছি নিনা গুপ্তাজির কাছ থেকে।”

Back to top button