সন্তানের জন্য বিরাট আত্মত্যাগ! জিৎ, যীশুর মতন সুপারস্টারের নায়িকা হয়েও ঠাঁই মেলেনি টলিউডে! কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী সন্ধিতা?

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সন্ধিতা চ্যাটার্জী (Sandhita Chatterjee)

একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। জিৎ, মিঠুন চক্রবর্তী, যীশু সেনগুপ্তর মতন বড় বড় সুপারস্টারের সাথে স্ক্রীন শেয়ার করেছেন। একের পর এক ছবিতে পেয়েছেন কাজের সুযোগ। গুরু, চ্যাম্পিয়নের মতন ছবিতে তার অভিনয় ছিল নজরকাড়া।

actress

কিন্তু ধীরে ধীরে একটা সময় থেকে হারিয়ে যেতে থাকলে অভিনেত্রী। দর্শকেরা হাজার খুঁজেও তাকে আর পর্দায় দেখতে পেলেন না। এখনও অসংখ্য দর্শক অভিনেত্রী কবে পর্দায় ফিরবে সেই অপেক্ষায় দিন গোনেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। অভিনয় ভালো করা সত্ত্বেও অভিনয়ের দক্ষতা থাকা সত্ত্বেও তারা হারিয়ে গিয়েছেন সময়ের সাথে সাথে।

আরও পড়ুনঃ ‘পৃথিবীর ধ্বংস এবং সৃষ্টির মাঝে সাক্ষী ছিলাম আমি…সামনে ছিলেন নারায়ণ’- নিজের বাস্তব অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে শিহরিত সৌমিতৃষা! কি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

অভিনেত্রীর অভিনয়ের যাত্রা শুরু হয় মডেলিং থেকে। সেখান থেকেই সুযোগ আসে ২০০৩ সালে জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে। এরপর তিনি ‘গুরু’ সিনেমায় মিঠুন চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন। তারপর ‘দাদুর নাম্বার ওয়ান’-এও তাঁকে দেখা যায়। টলিউডের পাশাপাশি ওড়িশাতেও দু’টি সিনেমায় অভিনয় করেন। একসময় ছোট-বড় অনেক কাজ করলেও ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। তাঁর কথায়, “প্রথম থেকেই সিনেমা করার ইচ্ছে ছিল, আর সেটা করেছি। কিন্তু সময়ের সঙ্গে জীবনের চাওয়াপাওয়া বদলেছে।”

“আমি চাইতাম পরিবারকে বেশি সময় দিতে। সন্তান যখন একটু বড় হয়ে গেল, তখন বুঝলাম, ইন্ডাস্ট্রিতে ফিরে আসাটা সহজ নয়। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গিয়েছে, ফলে নতুন করে শুরু করাটা কঠিন হয়ে যায়।” যদিও তিনি অভিনয় একেবারে ছেড়ে দেননি, থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পুরনো ছন্দে ফেরা আর হয়ে ওঠেনি।

Back to top button