সোনামণির উন্মুক্ত পিঠে কার নামের ট্যাটু? নিজের পিঠে কার নাম খোদাই করলে অভিনেত্রী? অবাক দর্শক মহল!

টেলিভিশনের পর্দায় তিনি কখনও মোহর কখনও রাধিকা আবার কখনও সুধা। নায়িকা সোনামণি সাহাকে বরাবরই শান্ত স্নিগ্ধ এবং পর্দার আদর্শ বৌমা হিসেবেই দেখেছেন দর্শক। তাই তাঁর সাম্প্রতিক একটি ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই যেন আচমকা হতবাক। আলো অন্ধকারে মোড়া ছাদের ধারে দাঁড়িয়ে অভিনেত্রীর খোলা পিঠ এবং সেখানে থাকা স্পষ্ট ট্যাটু মুহূর্তেই আলোচনার কেন্দ্র হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরে চরিত্রের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া শিল্পীদের প্রায়ই এক নতুন সমস্যার মুখোমুখি হতে হয়। বাস্তব আর পর্দার রূপকে অনেকে একই ভাবে ভাবেন। সোনামণির ক্ষেত্রেও সেই দৃষ্টিভঙ্গি ধরা পড়ে। পর্দায় যাঁকে সরল এবং সংযত রূপে দেখা যায় তাঁকে এমন আধুনিক ভঙ্গিতে দেখে অনেকেই বিস্মিত হয়ে প্রশ্ন তুলতে থাকেন সামাজিক মাধ্যমে।
এই অভিযোগ এবং কৌতূহলের মাঝেই মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। তাঁর স্পষ্ট বক্তব্য মানুষকে বুঝতে হবে বাস্তবের সোনামণি আর পর্দার সুধা এক নন। তিনি জানান দর্শক চরিত্রের সঙ্গে অভিনেতাকে গুলিয়ে ফেলেন আর এই অভ্যাস ভাঙা খুব কঠিন। এমনকি অনেকেই ট্যাটুর নেপথ্যের অর্থটি না বুঝে মন্তব্য করেন যা তাঁকে বিস্মিত করে।
ট্যাটুটি নিয়ে অভিনেত্রী জানান অনেকেই ধরে নিয়েছিলেন তাঁর পিঠে তারা আঁকা রয়েছে কিন্তু আসলেই সেখানে রয়েছে মানবদেহের সাতটি শক্তিকেন্দ্রের প্রতীক। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুরা অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার এই সাতটি চক্রের প্রতিই তাঁর বিশেষ বিশ্বাস। সেই কারণেই তিনি ট্যাটুটি করেছেন এবং এর প্রতিটি চিহ্নের একটি বিশেষ মানে রয়েছে।
আরও পড়ুনঃ ‘বৃন্দাবনের পবিত্র ধামে এসব কি দৃশ্য!’- মন্দিরের সামনেই উড়ছে আঁচল! দেখা যাচ্ছে নাভি! পল্লবীকে নিয়ে নেট দুনিয়ায় তুমুল বিতর্ক! ধেয়ে এল ভক্তদের পাল্টা জবাব!
শেষে সোনামণি বলেন মানুষ যদি চরিত্রের সঙ্গে তাঁকে মিশিয়ে ফেলেন তাতে তাঁর করার কিছুই নেই। তিনি নিজেকে নিজের মতো করে বাঁচেন এবং শিল্পী হিসেবে বিভিন্ন রূপে সামনে আসাই তাঁর কাজ। দর্শকের প্রত্যাশা থাকলেও তিনি বিশ্বাস করেন বাস্তবের ব্যক্তিকে গ্রহণ করার দায়িত্বও দর্শকদেরই।

