‘বৃন্দাবনের পবিত্র ধামে এসব কি দৃশ্য!’- মন্দিরের সামনেই উড়ছে আঁচল! দেখা যাচ্ছে নাভি! পল্লবীকে নিয়ে নেট দুনিয়ায় তুমুল বিতর্ক! ধেয়ে এল ভক্তদের পাল্টা জবাব!

দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন পল্লবী শর্মা। নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি নিয়েই শুরু হয়েছে দর্শকদের প্রবল উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন পল্লবী, তাই তাঁর কামব্যাক মানেই ভক্তদের জন্য বাড়তি আনন্দ। কিন্তু প্রোমো প্রকাশের পর তাঁর শাড়ি পরার ধরন নিয়ে শুরু হয়েছে নতুন সমালোচনা।

প্রোমোতে দেখা যায় নবদ্বীপের এক বনেদি পরিবারের ভক্তিময় পরিবেশ। পরিবারের সবার স্নেহের বৌমা রূপমঞ্জরীর চরিত্রে ফিরেছেন পল্লবী। স্বামী গোরার সঙ্গে তাঁর সংসার ভীষণ শান্ত এবং পূর্ণ। এই জীবনের জন্য তিনি ভগবানকে ধন্যবাদ জানান। কিন্তু একসময় সংসার ছেড়ে বেরিয়ে যায় গোরা। স্বামীকে খুঁজে রূপমঞ্জরী পৌঁছে যায় বৃন্দাবন। সেখানে তাকে দেখা যায় সাধুর বেশে। দৌড়ে কাছে যেতেই গোরা অবাক করে বলে ওঠে ভিক্ষাং দেহি।

ঠিক এই দৌড়ানোর দৃশ্যেই শাড়ির আঁচল সরে গিয়ে নাভি দেখা যায় পল্লবীর। আর এই মুহূর্তকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় একাংশের তীব্র সমালোচনা। কেউ লিখেছেন ধর্মীয় সিরিয়ালে এমন দৃশ্য মানায় না। কেউ বলেছেন এটি দৃষ্টিকটু এবং অপ্রয়োজনীয়।

তবে পল্লবীর ভক্তরা সমালোচনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি একটি স্বাভাবিক দৌড়ানোর দৃশ্যে শাড়ি সরে নাভি দেখা যাওয়া খুবই স্বাভাবিক। একজন মন্তব্য করেছেন এখন অনেক নায়িকা আরও বেশি খোলামেলা পোশাকে অভিনয় করছেন তাই এখানে অতিরিক্ত দোষ খোঁজা শুধু নোংরা মানসিকতার পরিচয়।

আরও পড়ুনঃ ভয়ংকর রোগে আক্রান্ত ব্রেন! তবুও চলছে স্যান্ডির ফিরে আসার লড়াই! মুখ ফিরিয়েছে টলিউড! কেমন আছেন তিনি?

এই ধারাবাহিকে পল্লবীর বিপরীতে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। সাথে রয়েছেন রীতা দত্ত চক্রবর্তী দুলাল লাহিড়ি মানসী সেনগুপ্ত এবং অহনা দত্ত। আশা করা হচ্ছে নতুন এই গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে।

Back to top button