‘একটা মানুষের উল্লাস কখনোই আরেকটা মানুষের হাহুতাস হতে পারেনা’ – ঠাকুরপুকুর ঘটনায় বিস্ফোরক অভিনেতা সাহেব ভট্টাচার্য!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব।
সাহেবকে এতদিন পর পর্দায় পেয়ে বেশ খুশি দর্শক। সাক্ষাৎকারে অভিনেতা যতবারই ধরা দিয়েছেন ততবারই ধারাবাহিক নিয়েই কথা বলেছেন তিনি। এইবার প্রথমবারের মতো অভিনেতাকে অন্য বিষয়ে মুখ খুলতে শোনা গেছে। সম্প্রতি ঠাকুরপুকুরের ঘটনায় মুখ খুললেন অভিনেতা।
সাক্ষাৎকারে ঠাকুরপুকুরের ঘটনা সম্পর্কে অভিনেতা নিজের বক্তব্য জানিয়েছেন। অভিনেতার কথায়, “উল্লাস তো অন্য কোনো মানুষের হা হুতাশ করতে পারেন না। এটাকে তো আর আমরা ইন্ডিভিজুয়াল ক্রাইম হতে পারে না। এটা এখন মানুষের মধ্যেই চলে এসেছে যে তারা ড্রিংক করে ড্রাইভ করতে পারে। এখন যদি কোনো একটা ছবির পার্টি থেকে বেরিয়ে কেউ এই দুর্ঘটনা ঘটাতো তাহলে কি সেই পার্টিতে সবাইকে গ্রেপ্তার করা হত, এটা তো নিজের নিজের দায়িত্ব। এখন তো ক্যাব এবং ড্রাইভারের অপশন আছে সেগুলো ব্যবহার করুক।”
সিরিয়ালের টিআরপি ঊর্ধমুখী হতেই কলাকুশলীরা রাতভোর উদ্দাম পার্টি করে। দক্ষিণ কলকাতার একটি শপিং মলে পার্টির পর ওই মেগার নায়ক আরিয়ান ভৌমিকের বাড়িতে বসেছিল পার্টির পরবর্তী আসর। ভোর রাত পর্যন্ত পার্টি করার পর প্রায় বেহুঁশ প্রত্যেকেই। টলমল পায়ে অভিনেতা আরিয়ানের বাড়ি থেকে বেরিয়ে যান ‘ভিডিয়ো বউমা’-র পরিচালক ভিক্টো, সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া ও ঋ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন সিদ্ধান্ত দাস।
আরও পড়ুনঃ ‘একাই সংসার টানছি, সাধারণ মানুষ হয়ে বেঁচে আছি…’- স্বামী রিটায়ার, সংসারের বোঝা কাঁধে তুলে নিঃশব্দে লড়ে চলেছেন রমা গুহ! দুঃখ প্রকাশের অবকাশ নেই!
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে ‘ভিডিয়ো বৌমা’-র পরিচালক সিদ্ধান্ত দাসকে। তারপর ফের আদালতে পেশ করা হবে পরিচালককে। ইতিমধ্যেই ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

