‘একাই সংসার টানছি, সাধারণ মানুষ হয়ে বেঁচে আছি…’- স্বামী রিটায়ার, সংসারের বোঝা কাঁধে তুলে নিঃশব্দে লড়ে চলেছেন রমা গুহ! দুঃখ প্রকাশের অবকাশ নেই!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রমা গুহ (Roma Guha)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। ছায়া ছবির সময় থেকে কয়েক দশক চলচ্চিত্র জগতে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। বর্তমানে বয়সের জন্য বা অন্য কোনো ব্যক্তিগত কারণেই অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অভিনেত্রী।
উৎপল দত্তের হাত ধরেই খুব অস্বাভাবিক ভাবেই অভিনয় জগতে এসেছিলেন তিনি। অভিনয় করার কোনদিনও পরিকল্পনা ছিল না তবে অভিনয় করার পর আর পিছন ফিরে কখনও তাকাতে হয়নি। একের পর ছবিতে দর্শকের মন জয় করে গেছেন। একাধিক জনপ্রিয় ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
তবে সেই সুন্দরী জনপ্রিয় অভিনেত্রীর বর্তমানে খুবই করুণ অবস্থা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সময়ের কথা জানালেন অভিনেত্রী। কিভাবে সংসার চলছে, কিভাবে তার দিন কাটছে সবটাই জানালেন তিনি।
একটা সময় অভিনেত্রীর স্বামীর চাকরি চলে গিয়েছিল সেই সময় থেকে আজ পর্যন্ত নিজের হাতে সংসার চালিয়ে যাচ্ছেন। একার দায়িত্বে একটা গোটা সংসার সামলেছেন। তার ভরসাতেই চলে এসেছে গোটা পরিবার। স্বামীর চাকরি চলে যাওয়ার সময় অভিনেত্রী অভিনয় জগতে প্রতিষ্ঠিত। তাই সমস্যায় পড়তে হয়নি।
আরও পড়ুনঃ ‘মদ খেয়ে পাবে পার্টি করা ভুল নয়!’- ঠাকুরপুকুর কান্ডে বিস্ফোরক অভিনেত্রী তিথি বসু!
নিজের দায়িত্বে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন। মেয়ে এখন আসানসোলে স্বামী সন্তান নিয়ে সংসার করছে। নিজের কষ্টে ফ্ল্যাট কিনেছেন। খুবই ছাপোষা জীবনযাপন করেন অভিনেত্রী এবং তার স্বামী। এই ফ্ল্যাটেই এখন তার ছোট্ট সংসার।

