‘আমাদের ছেলে পেটের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে আমাদের বিয়ে দেখেছে!’ বিয়ের আগেই গর্ভবতী ছিলেন রূপসা! বেফাঁস সায়নদীপ!

বাংলা টেলিভিশন (Television Serial) জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপসা চ্যাটার্জী (Rupsha Chatterjee)। যাকে আমরা বেশিরভাগ ধারাবাহিকেই দেখে এসেছি খলনায়িকার চরিত্রে। ধারাবাহিককে যতই নায়ক-নায়িকার ক্ষতি করার চেষ্টা করুক না কেন রূপসা বাস্তবে কিন্তু একেবারেই অন্যরকম অভিনেত্রী। ভীষণ হাসিখুশি, প্রাণোচ্ছল, ভালো মনের একজন মানুষ। কিছুদিন আগে নিজের জীবনের দুটি নতুন অধ্যায় শুরু করেছেন রুপসা। গত বছর নিজের মনের মানুষ সায়নদীপের সঙ্গে যেমন সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েছেন তেমনি বিয়ের কয়েক মাস বাদেই গর্ভবতী হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার সকলকে জানিয়েছেন অভিনেত্রী।

পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রুপসা সায়নদীপ। ছেলের বয়স এখন মাত্র আড়াই মাস। ছেলের নাম রেখেছে আদিদেব। বিয়ের মাত্র তিন মাসের মাথাতেই নিজের প্রেগন্যান্সির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রুপসা। যার জন্য অভিনেত্রীকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।

অনেকেই বলেছিলেন বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন অভিনেত্রী, যার জন্যই তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন সেরেছেন। যদিও সেই সব কটাক্ষ সমালোচনায় কোনদিনই কান দেননি অভিনেত্রী। এসব নিয়ে কখনোই মুখ খোলেননি তারা। এরপর রূপসার সাধের একটি ভিডিও ঘিরেও বেশ চর্চা হয়েছিল। রূপসার শ্বশুর বাড়ির সদস্যদের মধ্যে বেশিরভাগ পুত্রসন্তান চেয়েছিলেন বলে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে এবং সন্তান নিয়ে বেফাঁস কথা বলে ফেললেন রুপসা ও সায়নদীপ। যার কারণে নেটিজেনদের মনের অনেক প্রশ্নের উত্তর সামনে চলে এসেছে। সাক্ষাৎকারে কথা বলতে বলতে হঠাৎ সায়নদীপ বলে ওঠে আমার ছেলে তার বাপ মায়ের বিয়ে দেখেছে পেটের ভিতর লুকিয়ে লুকিয়ে। আর তার মুখে এই কথা শোনা মাত্রই সবকিছু খোলসা হয়ে গেল সকলের কাছে।

আরও পড়ুনঃ ‘ফুর্তি করতে গিয়ে মারছে আর টাকা দিয়ে সেটেলমেন্ট! মুখ্যমন্ত্রী কি…’, ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক অভিনেত্রী মানসী সিনহা!

নেটিজেনদের অনেকেই দাবি করেছিলেন রুপসা বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। কিন্তু এই নিয়ে কখনো মুখ খোলেননি অভিনেত্রী। এবারে নিজেদের অজান্তেই বেফাঁস মন্তব্য করে বসলেন দুজনে। আর দর্শকদের সেই ধারণাই ঠিক প্রমাণিত হলো।

Back to top button