‘প্রযোজকের স্ত্রী, তাই অনেক সুবিধা পান…’ বাড়তি সুবিধার অভিযোগ? বস অবতারেই ছড়ি ঘোরানো রূপসা চক্রবর্তী? নেপোটিজম বিতর্কের মাঝেই নজর কাড়লেন অভিনেত্রী!

টলিউডের পরিচিত মুখ রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty) অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের জন্যও বেশ জনপ্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু নতুন ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে চকলেট ব্রাউন রঙের ডেনিম কো অর্ড সেট ও মানানসই গয়নায় একেবারে ‘বস লেডি’ লুকে ধরা দিয়েছেন তিনি। এই সাজে অভিনেত্রীকে দেখে অনেক নেটিজেনই প্রশংসা করেছেন।

এই লুকেই তাঁকে দেখা গিয়েছিল বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে। ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)-তে কৌশিকি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন রূপসা। বর্তমানে নিজের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’-তে দেখা যাচ্ছে তাঁকে, যদিও সেই মেগা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি বলে টেলিপাড়ায় আলোচনা রয়েছে।

তবে সাফল্যের পাশাপাশি অভিনেত্রীকে ঘিরে নানা বিতর্কও রয়েছে। টলিউডে প্রায়ই শোনা যায়, তিনি প্রভাবশালী প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তী (Snehasish Chakraborty)-র স্ত্রী হওয়ায় নাকি কাজের ক্ষেত্রে বাড়তি সুযোগ পান। সমালোচকদের একাংশের দাবি, স্বামীর প্রোডাকশন হাউসেই তাঁকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যদিও এই অভিযোগকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে রূপসা বলেন, নিজের প্রযোজনা সংস্থায় কাজ করলে কিছু সুবিধা থাকতেই পারে। কখনও যদি কোনও দৃশ্যের শুটিং দেরি হয়, তখন তিনি প্রযোজককে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। তবে তাঁর মতে, এতে শুধু তাঁর নয়, দলের অন্যান্য সদস্যদেরও কাজের সুবিধা হয়। তাই নেপোটিজম নিয়ে ওঠা অভিযোগকে তিনি বরাবরই হালকাভাবে নেন।

আরও পড়ুনঃ পারুলের হাতে খামবন্দি রায়ানের ভালোবাসা! মনের কথা পড়ার আগেই বদলে যাবে চিঠি? দুর্ধর্ষ আজকের পর্ব

পর্দার বাইরে রূপসার জীবনযাপনও বেশ আড়ম্বরপূর্ণ। জানা যায়, তিনি একটি সবুজ রঙের BMW M3 গাড়ি ব্যবহার করেন, যার দাম প্রায় দেড় কোটির কাছাকাছি। তবে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলই বেশি নজর কাড়ে। কাজের ব্যস্ততার মধ্যেও নিজেকে ঠিকভাবে সামলাতে জানেন রূপসা, আর সেই কারণেই ছোট পর্দায় এখনও সমান জনপ্রিয় তিনি।

Back to top button