পারুলের হাতে খামবন্দি রায়ানের ভালোবাসা! মনের কথা পড়ার আগেই বদলে যাবে চিঠি? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু টগর এখনও কলেজ থেকে বাড়ি ফেরেনি। সবাই ভীষণ চিন্তায় আছে। পারুল আর কিছুতেই বাড়িতেই চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। সে আগেরবার যেভাবে নিজের বোনকে বাঁচিয়ে ছিল ঠিক সেরকমভাবে এবারেও বেরিয়ে পড়ে সেই উদ্দেশ্যে।

এরপর খুঁজতে খুঁজতে পারুল নিজের বোনের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে পারুল দেখে তার বোন টগর তার কলেজের কতগুলো সিনিয়র ছেলের সাথে নেশা করছে আর পাগলের মতো নাচ করছে। বোনকে বাড়ি যেতে বললে টগর কিছুতেই এই কথা শুনতে চায় না। সেখানে দাঁড়িয়ে পারুল তার বোনকে ঠাটিয়ে একটা চড় মারে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 14 March, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ১৪ মার্চ আজকের পর্ব

পাশাপাশি সেই সিনিয়র ছেলেগুলোকে বলে, তাদের সবাইকে পুলিশে দেবে পারুল। ছেলেগুলো টগরকে পারিলের বিরুদ্ধে লেলিয়ে দেয়। তারা বলে, টগর সাবালিকা তাই তার পূর্ণ অধিকার আছে নিজের পছন্দমত জায়গায় যাওয়ার এবং নিজের পছন্দমত খাবার খাওয়ার। কেউ তার সেই অধিকার কেড়ে নিতে পারে না। এসব শুনে আরো রেগে যায় পারুল। সে বিশ্বাস করতে পারে না যে তার বোন এতটা উচ্ছনে চলে গেছে।

এরপর অনেক ঝামেলা করে পারুল তার বোনকে বাড়ি ফিরিয়ে আনে। ধারাবাহিকের আজকের পর্ব দেখা যাবে, বসু বাড়িতে আলোর রোশনাই। সেখানে ধুমধাম করে পারুলের জয় উদযাপন করা হচ্ছে। গোটা বাড়ি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। সবাই আরো একবার সমস্ত ভুল বোঝাবুঝি, খারাপ লাগা ভুলে গিয়ে আনন্দে সামিল হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমার মেকআপ ভালো লাগেনা, যারা মেকআপ করে…’ গ্ল্যামার নয়, সাদামাটা লুকেই স্বচ্ছন্দ লাবণী সরকার! মেকআপ নিয়ে অকপটে অভিনেত্রী!

এমন সময় উপহার হিসেবে রায়ান পারুলের হাতে একটা খাম তুলে দেয়। তবে সেই খামটা তখনই খুলতে বারণ করে রায়ান। পারুল মনে মনে খুব খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে কি এমন লেখা আছে এই চিঠিতে যেটা এখানে খোলা যাবে না? তার মানে কি এই চিঠিতেই নিজের মনের কথা বলেছে রায়ন? নাকি এই একটা চিঠি বদলে দেবে তাদের সম্পর্ক?

Back to top button