বিরাট দুঃসংবাদ! গুরুতর অবস্থায় হাসপাতালে মৃ’ত্যু শয্যায় রুপঙ্কর বাগচীর স্ত্রী! প্রিয় মানুষের ক’ঠিন লড়াইয়ে সামিল গায়ক!

বাংলা গানের জগতে (Bengali Music Industry) জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম একজন হলেন রুপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। যাকে নিয়ে মাঝে মধ্যেই বিতর্কের সৃষ্টি হয়। তার নানান কর্মকাণ্ডের জন্য তিনি গত কয়েকবছর ধরেই খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে এবারে গায়কের জীবনে নেমে এলো বিরাট দুঃসংবাদ। গায়কের সাথে যে এরকম দুর্ঘটনা ঘটবে সেটা কেউই কল্পনা করতে পারেনি।

বছর শুরুতেই রূপঙ্কর বাগচীর জীবনে নেমে এলো অন্ধকারের কালো ছায়া। ভালোবাসার দিনে হঠাৎ করেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন দুঃসংবাদ। গায়কের পোস্ট দেখে সকলেই তো ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। শুক্রবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন রূপঙ্কর।

রুপঙ্করের পোস্ট দেখেই জানা গিয়েছে, গায়কের স্ত্রী গুরুতর অসুস্থ। ভর্তি রয়েছেন হাসপাতালে। রূপঙ্করের পোস্টে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রূপঙ্করের স্ত্রী চৈতালি লাহিড়ী। স্ত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছেন রূপঙ্কর। ছবির সঙ্গে শিল্পী ক্যাপশনে লিখেছেন, ‘‘সুখে দুঃখে বিপদে সম্পদে পরস্পরের সঙ্গে আছি ছিলাম ও থাকব। শুভ প্রেম দিবস।’’

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে চৈতালি কোলনের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তাঁকে ভর্তি করানো হয়েছে সল্টলেকের একটি হাসপাতালে। রূপঙ্কর বললেন, ‘‘গত পরশু ওকে ভর্তি করানো হয়েছে। ওষুধপত্র চলছে। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছে চৈতালি।’’

আরও পড়ুনঃ “মালা নয়, গলায় ফাঁ’সির দড়ি দিয়েছে”- নরক হয়ে গিয়েছে সৌরভ গাঙ্গুলীর জীবন! বিয়ের ২৮ বছর পর প্রকাশ্যে বিস্ফোরক মহারাজ!

প্রসঙ্গত উল্লেখ্য, মাস দু’য়েক আগেও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন রূপঙ্কর বাগচী। সেই সময়ও হাসপাতালে ভর্তি ছিলেন গায়কের স্ত্রী। সেইসময় CRP লেভেলটা খুব বেশি ছিল, UTI-এর সমস্যা হয়েছিল। তবে এ বার নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যার ফলে আবারও ভর্তি করানো হয়েছে হাসপাতালে। গায়কের স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি আমরা।

Back to top button