‘ভগবানের আরেক রূপ রুপম’, এই ছোট্ট শিশুর পাশে ফসিলস! দান করলেন বড় অংকের অর্থ! টাকার অংক শুনলে চমকে যাবেন আপনিও!

এবারে রানাঘাটের অস্মিকার পাশে ফসিলস ব্যান্ড (Fossils)। বিশ্বের অন্যতম জটিল রোগে আক্রান্ত হয়ে তার বৃদ্ধি থমকে গিয়েছে শিশুটির। চিকিৎসার জন্য দরকার প্রায় ১৬ কোটি টাকা। অস্মিকার সুস্থতার জন্য প্রয়োজন একটি মাত্র ইনজেকশন যার দাম ১৬ কোটি টাকা। এই ইনজেকশন আসবে সুদূর আমেরিকা থেকে। অস্মিকা আক্রান্ত হয়েছে বিশ্বের অন্যতম জটিল রোগ স্পাইনাল ম্যাসকিউলার অ্যাট্রফি-তে। এই বিশেষ রোগের ‘টাইপ ওয়ান’ স্টেজে আক্রান্ত হয়েছে শিশুটি। চিকিৎসা বিজ্ঞানে সমাধানও রয়েছে এই রোগের। চিকিৎসকরা জানিয়েছেন, জোলজেন্সমা নামের একটি বিশেষ ইনজেকশন দিয়ে রোগের উপশম সম্ভব। ইনজেকশনটি ভারতে নয়, সুদূর আমেরিকায থেকে আনতে হবে।

আর তাই সকলের কাছে সাহায্য চাইছে অসহায় বাবা মা। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং। এবারে সেরকমই বাংলার আরও এক জনপ্রিয় ব্যান্ড সাহায্যের হাত বাড়িয়ে দিল।

জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলস থেকে এবারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো অস্মিকার দিকে। কিছুদিন আগেই রানাঘাটে শো করতে গিয়েছিল রূপম ইসলাম ও তার ব্যান্ড। সেখান থেকে যত টুকু টাকা উপার্জন হয়েছে সবটুকুই তারা তুলে দিয়েছে অসুস্থ বাচ্চাটির পরিবারের হাতে। অন্যদেরও সাহায্য করার জন্য অনুরোধ করেছে। ফেসবুকে সেই নিয়েই পোস্ট করেছেন রূপম।

আরও পড়ুনঃ রাজনীতিতে নেমে হারিয়েছেন মানবিকতা! কথা রাখেননি দেব! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরিজিৎ সিং!

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তারা সকলকে সাহায্য করার আবেদন করেছেন। এই ক্যাপশনে লিখেছেন “গতকাল আলাপ অশ্মিকার সঙ্গে, রানাঘাট শো-তে গিয়ে। আর কী অদ্ভুত সমাপতন, আমাদের জন্মদিন একই দিনে, অর্থাৎ আজ! আমরা সবাই মিলে, একসঙ্গে অশ্মিকা-কে জন্মদিনের শুভেচ্ছা তো জানাবই, এবং পরের জন্মদিন একসঙ্গে, আরও বড়ভাবে কাটানোর জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নেব। আর তার জন্য দরকার আপনাদের সাহায্যের। কেন?”

আরও বলেন “কারণ, অশ্মিকা এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত (Spinal Muscular Atrophy)। চিকিৎসার জন্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ ওর কাছে পৌঁছে দেওয়ার সময় আর মাত্র ৬ মাস। আনতে হবে বিদেশ থেকে। আর ওষুধের দাম ১৬ কোটি টাকা (+ ট্যাক্স + জিএসটি)। এই দাম একার আয়ত্তের বাইরে হলেও, আমাদের সবার ছোট ছোট সাহায্যের সম্মিলিত প্রচেষ্টার আয়ত্তের বাইরে নয়। তাই, সবার কাছে আমাদের এগিয়ে আসবার অনুরোধ থাকলো!”

Back to top button