‘১৮ বছরের টুকটুকি চাই না!’- ২০২৬-এ বিয়ে করছেন রুদ্রনীল? পাত্রীটা কে? জানলে চমকে যাবেন আপনিও!

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনেতার নাম মন্তব্যের জন্যই বেশিরভাগ সময়ে ট্রোল সমালোচনার মুখে পড়ে থাকেন অভিনেতা। তার অভিনয় জীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে, তার থেকেও বেশি তারা রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড নিয়ে চর্চা হয়ে থাকে।

মাঝেমধ্যেই তিনি এমন সব বেফাঁস মন্তব্য করে বসেন যার জন্য নেটিজেনরা একেবারে সমালোচনা করে ধুয়ে দেন তাকে। রাজনীতির ময়দানে বারবার রং বদলেছেন রুদ্রনীল। তবে অভিনয় জগতে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যখন যেই চরিত্রে অভিনয় করেছেন দর্শকের মন জিতে নিয়েছেন। তাই অভিনেতা রুদ্রনীলকে প্রত্যেকেই সম্মান করেন।

চলতি বছরে অভিনেতা ৫০ এর ঘরে পা রাখলেন। এখনো বিয়ে করেননি। সেই নিয়ে বহুবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। এবার একটা পডকাস্টে রুদ্রনীলকে প্রশ্ন করা হয়েছে, রুদ্রনীল ঘোষ কবে বিয়ে করছেন? উত্তরে অভিনেতা বলেছেন, ”ইচ্ছে হলেই করে ফেলব।” রুদ্রনীল কি পাত্রী খুঁজে পেয়েছেন? অভিনেতা জানিয়েছেন, তিনি পাত্রী খুঁজে পাননি।

কিন্তু কেমন পাত্রী পছন্দ তার সেই প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ”যিনি পরিশ্রম করে রোজগার করতে জানেন। যিনি ঘামের দাম বোঝেন।” এরপর রুদ্রনীল যোগ করেছেন, ”এটা তুকতাক করার মতো। ঘরের মানুষই তো পর হয়। আবার পরের মানুষই ঘর। কোন সম্পর্ক টিকবে, তার তো গ্যারান্টি দেওয়া যায় না। তবে প্রচুর কথাকাটাকাটি যেন না হয়। যে মানুষটা পরিশ্রম নিজে করতে পারেন, আর অন্যের পরিশ্রমকে সম্মান করতে পারেন, যাঁর সেই পরিণত মন রয়েছে, এমন কোনও মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে। আর আমার তো ২২-২৩ বছর বয়স নয়। ১৮ বছরের টুকটুকিকে খুঁজতে যাব না। দেখি ২০২৬-এর মাঝামাঝি যদি কোনও সময় আসে। না হলে পরে হবে। বিয়েটা তো বাড়িতে জনসংখ্যা বাড়ানোর জন্য নয়। বিয়ে অনেক বেশি আন্তরিক।”

আরও পড়ুনঃ ‘ভালো কাজ পেলে করব, না হলে ঘুরে বেড়াব!’ অভিনয় জগত থেকে সরে এসে মাচা অনুষ্ঠানেই মন দিলেন ইন্দ্রানী হালদার!

৫০ এর ঊর্ধ্বে অনেকেই বিয়ে করছেন। কিছুদিন আগেই দিলীপ ঘোষ বিয়ে সারলেন। এই মুহূর্তে বিজেপি-র সঙ্গে জড়িত থাকার কারণে রাজনৈতিক কাজ নিয়ে রুদ্রনীলের ব্যস্ততা তুঙ্গে। তার সঙ্গে অভিনয় জগতে সমানতালে সময় দিচ্ছেন।

Back to top button