‘ভালো কাজ পেলে করব, না হলে ঘুরে বেড়াব!’ অভিনয় জগত থেকে সরে এসে মাচা অনুষ্ঠানেই মন দিলেন ইন্দ্রানী হালদার!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)। শুধুমাত্র টেলিভিশন নয়, বড় পর্দা থেকে শুরু করে বর্তমানে জনপ্রিয় মাধ্যম ওটিটি-তেও অবাধ চলাচল রয়েছে এই অভিনেত্রীর। ছোট পর্দায় গোয়েন্দা গিন্নি, শ্রীময়ী প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।

তবে এই মুহূর্তে বেশ দীর্ঘদিন যাবত অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই যেন বিনোদন জগত থেকে উবে গিয়েছেন তিনি। তার অনুপস্থিতি অনুভব করছিলেন অনুরাগীরা। কেন হঠাৎ করে হারিয়ে গেলেন অভিনেত্রী? কবে আবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখতে পাবেন দর্শক?

স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিক এবং জি ফাইভের ‘ছোটলোক’ ওয়েব সিরিজের পর আর দেখা যায়নি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। এক বিশেষ অনুষ্ঠানে এবার দেখা গেল অভিনেত্রীকে। আগের থেকে বেড়ে গিয়েছে ওজন, তবে এর পেছনে রয়েছে বড় কারণ।

বর্তমান টেলিভিশনের ধারা নিয়েও ক্ষোভ আছে ইন্দ্রাণীর। আগের মত টানটান গল্প আর এখন কোথায়! “আমাদের ধারাবাহিক চলেছিল আড়াই বছর। আর এখন তো কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলো,” বললেন অভিনেত্রী। স্ক্রিপ্টে গভীরতা নেই বলেই হয়তো তিনি একঘেয়ে হয়ে উঠেছেন এই মাধ্যম থেকে, তবে অভিনয় একেবারেই ত্যাগ করেননি তিনি। তাঁর কথায়, “অনেক বছর কাজ করেছি। যদি তেমন কিছু পাই, করব। না হলে ঘুরে বেড়াব। কাজ না পেলে লন্ডন, প্যারিস যেতেই পারি।”

আরও পড়ুনঃ ‘ভগবানের পুরুষ জাতিকে বানিয়েই ভুল করেছে…’ বিস্ফোরক মিশমি! উত্তপ্ত সামাজ মাধ্যম!

তবে হঠাৎ ওজন বেড়ে যাওয়া নিয়ে অভিনেত্রী জানিয়েছে, ‘পিঠে ব্যথার কারণে আমি একবছর কোনও অনুষ্ঠান করিনি, বাইরে বেরোনো একদম বারণ করেছিল ডাক্তার, জিম তো দূর, কোনওরকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না। আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে, আশা করি সকলেই সেটা বুঝবেন। আমিও তো একজন মানুষ।’

Back to top button