শ্বেতার আগে রুবেলের জীবন জুড়ে ছিলেন কে? কার প্রেমে বুঁদ ছিলেন অভিনেতা? কেনই বা ভাঙলো সেই সম্পর্ক?

ধারাবাহিক জগতের (Television Serial) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুবেল দাস (Rubel Das)। বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে রুবেল কে বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (zee bangla) অন্যতম নতুন শুরু হওয়া ধারাবাহিক তুই আমার হিরো তে শাক্যজিৎ এর চরিত্রে অভিনয় করতে।

শুরুটা হয়েছিল ভানুমতির খেল ধারাবাহিকের হাত ধরে। ওই ধারাবাহিকেই প্রথম নায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রুবেল। তারপর যমুনা ঢাকি, বাঘ বন্দী খেলা, নিম ফুলের মধুর মত একাধিক ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা গিয়েছে রুবেলকে। ছোট থেকেই নাচ করতে ভীষণ ভালোবাসতেন রুবেল। ডান্স বাংলা ডান্সেও অংশগ্রহণ করেছিলেন। অসাধারণ নাচের প্রতিভা রয়েছে রুবেলের মধ্যে। বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে তার দুর্দান্ত পারফরম্যান্স দেখেছেন দর্শক।

তবে শৈশব থেকে অনেক কষ্ট করে লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছেন রুবেল। খুব অল্প বয়সেই রুবেলের বাবা মারা যায়। তারপর থেকে তার মা একার হাতে তাকে এবং তার দাদাকে বড় করে তুলেছেন। রুবেলের বাবার অভাব কোনদিনও বুঝতে দেয়নি রুবেলের দাদা। সব সময় তার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছেন। রুবেলের দাদা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও চাকরি করতেন। ভাইকে পড়ানোর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছিল তাকে।

কয়েক মাস আগেই মনের মানুষ শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করেছেন অভিনেতা। দীর্ঘ বেশ কয়েক বছরের প্রেম ছিল শ্বেতা এবং রুবেলের। তারপরেই চলতি বছর জানুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন তারা। তবে জানেন শ্বেতার আগেও রুবেলের জীবনে প্রেম এসেছে। শ্বেতার আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা? এমনিতেই অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বরাবরই বেশি নেটিজেনদের। তার ওপরে রুবেল দর্শকদের অন্যতম পছন্দের অভিনেতা। তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে একটু তো কৌতূহল থাকবেই।

আরও পড়ুনঃ এক বিছানায় রায়ানের বুকে পারুলের মাথা! তেলে বেগুনে জ্বলে উঠলো শিরিন! রাগ মেটাতে সর্বনাশ ঘটালো সে! ফাঁ’স আজকের পর্ব

অভিনেতা জানিয়েছিলেন একবার নাকি এই প্রেম নিয়েই মহা বিপদে পড়েছিলেন অভিনেতা। রুবেলের এক ফ্যান দাবি করেছিলেন তিনি নাকি রুবেলের সাথে প্রেম করেন। রুবেল তার সঙ্গে সম্পর্ক রয়েছে। এমনকি একদিন রুবেলকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছিলেন। যদিও পুরোটাই তার কল্পনা ছিল। রুবেলের প্রেমে এতটাই অন্ধ ছিলেন ওই ভক্ত যে নিজেকে রুবেলের প্রেমিকা হিসেবে ভাবতে শুরু করেছিলেন। রুবেল এই ব্যাপারটা থানাতেও জানিয়েছিল কিন্তু অভিযোগ নিতে রাজি হয়নি।

Back to top button