এক বিছানায় রায়ানের বুকে পারুলের মাথা! তেলে বেগুনে জ্বলে উঠলো শিরিন! রাগ মেটাতে সর্বনাশ ঘটালো সে! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল তূর্যকে ডাকার পরেও তূর্য সারা না দিয়ে বেরিয়ে যায়। তখন রায়ান বলে পারুলের মনের ভুল। তূর্য কি করে আসবে পরের দিন যেখানে তাদের পরীক্ষা। এরপরে পারুল রায়ান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝপথে রায়ানের বাইক খারাপ হয়ে যায়, আর পাশাপাশি তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। তাই বাধ্য হয়েই তারা ছাউনিতে আশ্রয় নেয়। অন্যদিকে গোপাল এবং রুক্মিণী মালতীদের সংসারে দায়িত্ব নিয়েছে দেখে গোপালের মা ভীষণ রেগে যায়। তার অনুমতি ছাড়াই কিভাবে এই কাজ করল সেই নিয়েই তার রাগ, আসলে রুক্মিণী গোপালকে বলে এই উদ্যোগ নিয়েছে সেটাই তার সমস্যা। আর গোপালের মায়ের এই সমস্যার কথা শুনে রুক্মিণীও এবারে নতুন চাকরি করার কথা ভাবে। গোপালের পাশাপাশি সেও সংসারের দায়িত্ব নেবে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

অন্যদিকে বৃষ্টি থামছে না দেখে রায়ান এবং পারুল বাধ্য হয়েই সেখানে একটি হোটেলে যায় আশ্রয় নিতে। কিন্তু হোটেলের মালিক ভাবে হয়তো বাচ্চা ছেলে মেয়ে ফুর্তি করতে রাতে হোটেলে থাকতে এসেছে। তাই প্রথমে কিছুতেই তাদের থাকতে দেয় না। যা হয় তাই বলে। এরপর পারুল যখন তাদের বিয়ের ছবি দেখায় তখন তার বিশ্বাস হয়। এদিকে বৃষ্টির জল মাথায় পড়ে পারুলের তো খুব ঠান্ডা লেগেছে। তাই তার জন্য বিশেষ ওষুধের ব্যবস্থা করে রায়ান।

এরপর হোটেল রুমে ঢুকে রায়ান সেই বিশেষ ঔষধ আনানোর ব্যবস্থা করে। পারুলের শরীর ঠিক করার জন্য এবং ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য একেবারে দেশি মদ নিয়ে আসে। পারুল প্রথমে কিছুতেই খেতে না চাইলে রায়ান জোর করে তাকে খাওয়ায়। পরের দিন পরীক্ষা আছে জেনে পারুল বারবার না করে কিন্তু রায়ান তো কোনো কথাই শোনে না। ওইদিকে রুক্মিণী গ্রামের মানুষদের জন্য নতুন করে কিছু করবে বলে ভাবে। পড়াশোনার পাশাপাশি রুক্মিণীর আরেকটা শখ ছিল ফ্যাশন ডিজাইনার হওয়া। হাতের কাজ খুব ভালো জানে সে। এই গ্রামের মহিলাদের সেলাইয়ের কাজ এবং তার ডিজাইন সবকিছু মিলিয়ে একটা নতুন কিছু করবে। আর রুক্মিণীর এই প্রস্তাবে তো গোপাল খুব খুশি হয়ে যায়।

আরও পড়ুনঃ ফুলকির নতুন মিশন রাজমহল রহস্য উদঘাটন! গোপন সত্যির হদিস পেতেই শত্রুদের নিশানায় ফুলকি! কি লুকিয়ে রয়েছে অন্দরমহলে?

এদিকে রায়ান পারুলের খোঁজ নিতে দাদু ফোন করে ফোন করে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। যাতে তারা সাবধানে থাকে সতর্ক থাকে। রায়ান পারুল দাদুর সাথে কথা বলে রাতে নাচ গান হইহুল্লোড় করতে করতে শুয়ে পড়ে। সকালবেলা পারুল এবং রায়ান একসঙ্গেই একই অপরকে জড়িয়ে শুয়েছিল। হঠাৎ করে উঠে দেখে শিরিন তাদের হোটেল রুমে। শিরিন তো রায়ানকে এই অবস্থায় দেখে একেবারেই সহ্য করতে পারেনা। তার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে চলে যায়। আর তখনই পারুল বলে যদি সম্পর্কের মধ্যে এতটুকু বিশ্বাসই না থাকে তাহলে সেই সম্পর্কের কোন মানেই নেই। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button