প্রেগন্যান্সির গুজবের মাঝেই রুবেল শ্বেতার কোলে ছোট্ট ক্ষুদে! কে এই ছোট্ট সদস্য?

সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন নিত্যদিনের বিষয়। বিশেষ করে বিয়ের পর অভিনেত্রীদের ঘিরে প্রেগন্যান্সির জল্পনা খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। টলিপাড়ার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যও তার ব্যতিক্রম নন। বিয়ের এক বছরও পূর্ণ হয়নি, তার মধ্যেই নেটপাড়ায় রটে গিয়েছিল শ্বেতা নাকি মা হতে চলেছেন। যদিও এই গুজব নিয়ে আগেই মুখ খুলে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন তাঁরা।

এই সব চর্চার মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রুবেল ও শ্বেতার একটি মিষ্টি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, দুজনের কোলে একটি ছোট্ট বাচ্চা। সেই খুদেকে নিয়ে কেক কাটার মুহূর্ত, হাসি আর ভালোবাসায় ভরা একটি ফ্রেম। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই সুখবর এল তাঁদের জীবনে। নেটিজেনদের কৌতূহল মুহূর্তে বেড়ে যায় এই ছবি ঘিরে।

তবে বাস্তবটা একটু আলাদা। ওই খুদে আসলে শ্বেতার নিজের সন্তান নয়। সে শ্বেতার দিদির মেয়ে। আদর করে বোনঝিকে শ্বেতা ডাকেন টিপ নামে। জন্মদিনের সেই বিশেষ মুহূর্তে টিপই ছিল রুবেল ও শ্বেতার মধ্যমণি। ছবির ক্যাপশনে শ্বেতা ভালোবাসা উজাড় করে লিখেছেন, হ্যাপি বার্থ ডে টিপ। তুই ভালো থাক, সুস্থ থাক আর সব সময় হাসিখুশি থাক। তোর মাণি আর রুবেল তোকে খুব ভালোবাসে। এই পোস্টে ভক্তরাও খুদেকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

এর আগেও প্রেগন্যান্সির গুজব থামাতে সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট বক্তব্য রেখেছিলেন এই দম্পতি। শ্বেতা পরিষ্কার জানিয়ে দেন, তিনি এখন প্রেগন্যান্ট নন এবং আপাতত সেই পরিকল্পনাও নেই। মজার ছলে বলেছিলেন, এখন কাজ করার সময়, সংসার আর কেরিয়ার সামলানোই অগ্রাধিকার। রুবেলও হাসতে হাসতে বলেন, আগে সরস্বতী তারপর লক্ষ্মী, সব কিছুরই সময় আছে।

আরও পড়ুনঃ আরাত্রিকার জন্মদিনে অভিষেকের বিশেষ উপহার! কি উপহার দিলেন অভিনেতা? এর মাধ্যমেই কি তবে ‘প্রেমের সূচনা’?

বর্তমানে শ্বেতার হাতে কোনও নতুন ধারাবাহিক নেই। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। অন্যদিকে রুবেল ব্যস্ত রয়েছেন তুই আমার হিরো ধারাবাহিকে শাক্যজিতের চরিত্রে। কাজ আর ব্যক্তিগত জীবন দুটোই উপভোগ করছেন তাঁরা। আপাতত প্রেগন্যান্সির গুজব নয়, বরং টিপের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তই মন জিতে নিয়েছে তাঁদের অনুরাগীদের।

Back to top button