আরাত্রিকার জন্মদিনে অভিষেকের বিশেষ উপহার! কি উপহার দিলেন অভিনেতা? এর মাধ্যমেই কি তবে ‘প্রেমের সূচনা’?

ডিসেম্বরের ১৩ তারিখ ছিল জোয়ার ভাঁটা ধারাবাহিকের উজি অর্থাৎ আরাত্রিকার জন্মদিন। প্রতিবারের মতোই তিনি এই দিনটি পরিবারের কাছে ও কাছের বন্ধুদের সঙ্গে উদযাপন করেন। তবে এই বছর জন্মদিনটা ছিল একটু ভিন্ন। কারণ মন্দারমণিতে চলছিল আউটডোর শুট। ব্যস্ততার মধ্যেও টিম জন্মদিন উদযাপনের জন্য একটি ছোট খাটো আয়োজন করল।

শুটের মাঝেই বাস থামানো হলো কোলাঘাটে এবং সেখানেই কেক কেটে আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হলো। এই ছবিগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আরাত্রিকা। তবে ভক্তদের নজর কেড়েছে একটি বিশেষ মুহূর্ত—উজি চরিত্রের জন্য অভিষেক বীর শর্মা যে জন্মদিনের উপহার দিয়েছেন। ছোট্ট উপহার হলেও এতে ছিল আন্তরিকতা আর বন্ধুত্বের স্পর্শ।

আরাত্রিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অফ-হোয়াইট রঙের একটি ইনস্ট্যান্ট ক্যামেরার ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, “এটা অনেকদিন ধরে আমার উইশলিস্টে ছিল। তোমাকে ধন্যবাদ জানালেও কম হবে।” এরপর যোগ করেন, “You know you matter so much to me!” অর্থাৎ, “তুমি তো জানো, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।” এই সাদামাটা পোস্ট ভক্তদের মধ্যে দুই তারকার ঘনিষ্ঠতা ও বন্ধুত্বকে নতুন মাত্রা দিয়েছে।

ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে করতে আরাত্রিকা ও অভিষেকের বন্ধুত্ব অনেক দৃঢ় হয়েছে। পর্দায় ঋষি চরিত্র স্ত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু উজি চরিত্রের মনের গভীরে রয়েছে কিছু দ্বন্দ্ব। প্রতিটি এপিসোডে টানটান গল্প দর্শকদের মন কেড়ে নিচ্ছে। বাস্তব জীবনেও তাদের সম্পর্কের এই বন্ধুত্ব দর্শকদের চোখে ধরা পড়েছে।

আরও পড়ুনঃ বিয়ের ৯ বছর পরও অটুট রাজা মধুবনীর মধুর সম্পর্ক! এই সুন্দর বন্ধনের আসল রহস্য ফাঁ’স করলেন তারকা দম্পতি!

যদিও টিআরপির লড়াইয়ে জোয়ার ভাঁটা চিরসখা ধারাবাহিকের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। সাম্প্রতিক রেটিংয়ে চিরসখা পেয়েছে ৬.৫, আর জোয়ার ভাঁটার রেটিং এসেছে ৫.৬। তবুও ভক্তদের মধ্যে আগ্রহ কমেনি। জন্মদিনের এই ছোট্ট উপহার এবং আন্তরিক ক্যাপশন যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, তা স্পষ্ট। ভবিষ্যতে আরাত্রিকা-অভিষেকের জুটি দর্শকদের কতটা চমক দেখাবে, সেটাই এখন দেখার বিষয়।

Back to top button