প্রত্যাখ্যান করেছেন দাউদের প্রস্তাব! তারপরেই নেমে এসেছিল চরণ বিপদ! রূপা গাঙ্গুলীর ভয়ংকর অভিজ্ঞতার শিহরিত করবে আপনাকেও!

৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন রুপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। বিভিন্ন ছবিতে অভিনয় করে সেই সময় জনপ্রিয়তার শীর্ষ পৌঁছে গিয়েছিলেন রুপা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জগতেও (Political party) বেশ সক্রিয় তিনি। ২০১৫ সাল থেকে ভারতীয় জনতা পার্টির একজন সদস্য তিনি। অভিনয় জগতে এখন খুব একটা দেখা যায় না রূপা গাঙ্গুলীকে। খুব বাছাই করেই কাজ করেন তিনি বর্তমানে।

রুপা গঙ্গোপাধ্যায়ের অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল নিরুপমা, একদিন আচানাক, প্যায়র ক্যা দেবতা, পদ্মা নদীর মাঝি, যুগান্ত, আবার অরণ্যে, এক মুঠো ছবি, ক্রান্তিকাল, নাগরদোলা আরও অনেক। এছাড়া ও টেলিভিশনের পর্দায় কিছু ধারাবাহিক কেউ কাজ করেছেন অভিনেত্রী। যদিও শেষবার তাকে দেখা গিয়েছিল মেয়েবেলা ধারাবাহিকে। আর সেখানেও মাঝপথে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী।

নিজের ব‍্যক্তিগত জীবনেও বেশ প্রতিকূলতার মধ‍্যে দিয়ে যেতে হয়েছে রূপাকে। দীর্ঘ ১৪ বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। ১৯৯২ সালে পেশায় মেকানিক‍্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রূপা। ২০০৭ এ তাঁদের বিচ্ছেদ হয়। তারপর ২০০৯ সালে পাকাপাকি ভাবে আলাদা হয়ে যান তাঁরা। দাম্পত‍্য জীবন খুব একটা সুখের কাটেনি অভিনেত্রীর। সাংসারিক জীবনের জন‍্য তাঁর অভিনয় জীবনে প্রভাব পড়তে থাকে। স্বামীর জন‍্যই নিজের কেরিয়ার ছেড়ে কলকাতায় আসেন তিনি। তারপরেও বন্ধ হয়নি ঝামেলা, অশান্তি। শোনা যায়, একাধিকবার আত্মহত‍্যা করতেও গিয়েছিলেন তিনি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রূপা গাঙ্গুলী। অভিনেতা অভিনেত্রীদের কাছে মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অফার আসে। বড় বড় নেতা, মন্ত্রী উচ্চ পদের ব্যক্তিত্বরা বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকেন সুন্দরী অভিনেত্রীদের সামনে। রূপা গাঙ্গুলী সামনেও সেরকম প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ‘খাবার কিনে খাওয়ারও পয়সা ছিল না…আমার মৃ’ত্যু যেন শুটিং সেটেই হয়!’- সাক্ষাৎকারে আবেগপ্রবণ অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ!

অভিনেত্রী জানান, ‘আমি দাউদের লোককে ফেস করেছি। ল্যান্ড লাইনে ফোন করেছিল। দুবাই যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমাকে। কিন্তু আমি জানতাম দুবাইতে কি ধরনের অনুষ্ঠান হয়। ভদ্র পরিবেশে তারা অনুষ্ঠান কখনো করে না। কারণ আমি কিছুদিন বলিউডে কাজ করেছি। সেই সূত্রের দুবাইতে থাইল্যান্ডে কি ধরনের অনুষ্ঠান হয় সেই সম্পর্কে আমার ধারণা ছিল। তাই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’

Back to top button