প্রাক্তন প্রেমিকাকে নিয়ে অশ্লীল মন্তব্য! রোহনের মন্তব্যে উত্তপ্ত টলিপাড়া

টলিপাড়ায় (Tollywood) প্রেম ভাঙা কোনো নতুন বিষয় নয়। হামেশাই তারকা বিচ্ছেদ দেখে থাকেন দর্শক মহল। মাঝে মধ্যেই সেই নিয়ে বেশ হই চই শুরু হয় নেট দুনিয়ায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মৌন থাকেন তারকারা। তবে এইবার বিচ্ছেদের এত দিন পর রোহনের মন্তব্য সারা ফেলল নেট পাড়ায়।

বেশ কয়েক মাস আগেই রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee) এবং সৃজলা গুহর (Srijla Guha) সম্পর্ক ভেঙে গিয়েছে। সেই বেশ আলোচনাও হয়েছিল টলিপাড়ায়। এই বিচ্ছেদের কারণ জানতে আগ্রহী ছিলেন ভক্তরা।

Bengali serial

মনে করা হয়েছিল, ‘মন ফাগুন’-এর নায়ক শন বন্দ্যোপাধ্যায়ের কারণে দূরত্ব তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। শন-সৃজলার পর্দার প্রেম বাস্তবে গড়াতেই নাকি সম্পর্কে ইতি টেনেছিলেন সৃজলা। তবে বিষয়টি যে একেবারেই গুজব, তা কিছুদিনের মধ্যেই জানিয়ে দিয়েছিলেন রোহন স্বয়ং।

সম্প্রতি রোহনের একটু পোস্ট রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। যেটি দেখার পর অনেকেই বলছেন অভিনেতা আর পোস্টের মধ্যে দিয়ে তার প্রক্তক প্রেমিকা সৃজলাকেই উদ্দেশ্য করেছেন। তবে বিচ্ছেদের এতদিন পর এমন বিস্ফোরক মন্তব্যে স্তম্ভিত ভক্তরা।

srijla guha

আরও পড়ুনঃ ছেলে বউয়ের ঘরের দরজায় আড়ি পাতলো কৃষ্ণা, নিজের বাবুকে ফের আঁচলে বাঁধতে এবার সংসারে ভাঙ্গন ধরাবে সে!

যাওয়া আসার পথে দক্ষিণ কলকাতার আলো ঝলমলে রাস্তায় রুবির মোড়ে লেখা আমার ভালোবাসার ওয়ার্ড ১০৮ এর একটি ছবি তুলে একটু এডিট করে ওয়ার্ড কথাটিকে বাদ দিয়েছেন অভিনেতা। যার ফলে বিষয়টি দাঁড়িয়েছে “আমার ভালবাসার ১০৮”, কথাটা যে নিঃসন্দেহে খুবই কুরুচি কর তা বুঝতে থাকেনি দর্শক মহলের। তবে এটি তিনি তার প্রাক্তন প্রেমিকাকেই উদ্দেশ্য করে দিয়েছেন নাকি নিছক মজার ছলে তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

Back to top button