‘ক্ষমা করে দিও…’- বিবাহ বার্ষিকীতে স্বামীর কাছে ক্ষমা চাইলেন রিয়া গঙ্গোপাধ্যায়! স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনার পরেও কি জন্য ক্ষমাপ্রার্থী অভিনেত্রী?

বিনোদুনিয়ার দাম্পত্য ভাঙনের খবরে যখন চার দিকে টানটান পরিস্থিতি, ঠিক তখনই অন্য রকম বার্তা নিয়ে সামনে এলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের টানাপোড়েন, কাদা ছোড়াছুঁড়ি আর অশান্তির পর স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর সেই পরিবর্তনের সাক্ষী রাখলেন ভক্তদেরও। নিজের বিবাহবার্ষিকীর দিন সোশাল মিডিয়ায় এক আবেগভরা পোস্টে তিনি জানালেন নতুন করে শুরু করার কথা।
দিনটি ছিল তাঁদের বিয়ের জন্মদিন, আর এই বিশেষ মুহূর্তেই রিয়ার কলমে উঠে এল আন্তরিক স্বীকারোক্তি। তিনি লেখেন, তিনি কখনওই অরিন্দমের হাত ছাড়তে পারেননি, আর জীবনে কোনও দিনই ছাড়বেন না। সাত জন্ম ধরে তাঁরা একে অপরকে যেমন জ্বালাবেন, তেমনি আগলেও রাখবেন। বারো বছর একসঙ্গে পথচলায় অনেক ভুল হয়েছে তাঁর, সমাজের সামনে বহু কঠোর কথা বলেছেন। তাই স্বামীর কাছে প্রার্থনা করেছেন ক্ষমার। একই সঙ্গে জানিয়েছেন, এবারে তাঁদের জীবনে যেন সত্যিকারের নতুন শুরু হয়।
রিয়া তাঁর পোস্টে আরও লিখেছেন, অরিন্দম যেন সুস্থ থাকেন, ভাল থাকেন এবং তাঁর হাত শক্ত করে ধরে রাখেন। বাকি সব কিছু ঈশ্বর ঠিক করে দেবেন বলেই বিশ্বাস অভিনেত্রীর। সেই সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ স্মৃতিমাখা ছবি, যেখানে ধরা পড়েছে তাঁদের জীবনের নানা সুখের মুহূর্ত।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী! হার্টের সমস্যায় মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গায়ক! এই মুহূর্তে কি অবস্থায় আছেন তিনি?
জানা যায়, দাম্পত্যকলহ তুঙ্গে পৌঁছনোর পর দুই সন্তানকে নিয়ে আলাদা থাকছিলেন রিয়া। আইনি পদক্ষেপ, তিক্ততা, দ্বন্দ্ব—সব মিলিয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সোশাল মিডিয়াতেও ছিল তুমুল বাকযুদ্ধ। যদিও শ্বশুরবাড়ির প্রতি দায়িত্বে কখনও পিছপা হননি অভিনেত্রী, নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করে গেছেন।
শেষ পর্যন্ত সময়ই বদলে দিল সমীকরণ। দূরত্ব মুছে আবার কাছাকাছি এলেন রিয়া এবং অরিন্দম। সম্পর্কের ভাঙন ভুলে নতুন করে সাজাতে চাইছেন তাঁদের সংসারকে। বিয়ের জন্মদিনেই এই মিলনবার্তা তাই ভক্তদের কাছেও যেন আশার আলো হয়ে উঠেছে।

