বিরাট দুঃসংবাদ! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী! হার্টের সমস্যায় মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গায়ক! এই মুহূর্তে কি অবস্থায় আছেন তিনি?

সঙ্গীতজগতের অন্যতম জনপ্রিয় নাম নচিকেতা চক্রবর্তী। বয়স এগোলেও তাঁর কণ্ঠ আজও একই রকম শক্তিশালী এবং আবেগময়। শীতকাল এলেই শোয়ের ভিড় বাড়ে তাঁর ক্যালেন্ডারে। তবে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না নচিকেতার, আর তার মাঝেই হঠাৎ করে হাসপাতালে ভর্তি করতে হল শিল্পীকে।

শনিবার সন্ধ্যায় হার্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের নজরে এখন তিনি স্থিতিশীল আছেন বলে সূত্র জানিয়েছে। রবিবার আসানসোলে তাঁর একটি শো হওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে ইতিমধ্যেই কয়েক দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। বাড়িতে বিশ্রামেই ছিলেন তিনি, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আর দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনও বেশ কয়েকটি শো বাতিল করতে হয় তাঁকে, আর অনেকেই ধরে নিয়েছিলেন গুরুতর কিছু হয়েছে। পরে জানা যায় সারভাইকাল স্পন্ডেলাইটিস বেড়ে গিয়েছিল, আর সেই কারণেই তাঁকে সাময়িক বিরতি নিতে হয়েছিল। সেই সময়ের তুলনায় এ বার পরিস্থিতি ভিন্ন, কারণ এবার সমস্যা হৃদরোগজনিত।

আরও পড়ুনঃ ‘এত বছর কাজ করছি, আজও আমার দিন আনি দিন খাই অবস্থা…’- ভালো কাজ করেও মিলছে না পর্যাপ্ত টাকা! চরম দুর্দশায় অভিনেতা প্রান্তিক ব্যানার্জি!

বর্তমানে তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবুও চিকিৎসকদের প্রাথমিক মত অনুযায়ী নচিকেতা এখন নিরাপদ পর্যায়ে আছেন, যা ভক্তদের স্বস্তি দিচ্ছে। তাঁকে নিয়ে উৎকণ্ঠা থাকলেও আশার আলো দেখা দিয়েছে এই আপডেটে।

ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্যের প্রার্থনা করছেন। সঙ্গীতের এই প্রিয় শিল্পী সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরবেন—এমনই আশা সকলের। তাঁর গলায় সেই পরিচিত সুর আবার ফিরে আসুক, এই কামনায় অপেক্ষায় আছে অসংখ্য শ্রোতা।

Back to top button