“গুনে গুনে ১২টা চড় খাওয়ার পর আমি আর থাকতে পারিনি…” কেন সবার সামনে ঋদ্ধিমার গায়ে হাত তুলেছিলেন ঋতুপর্ণা??

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশ কিছু ছবিতে অভিনয় করে ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী হবার পাশাপাশি ঋদ্ধিমার আরো একটি পরিচয় রয়েছে কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পুত্রবধূ তিনি। তবে এত জনপ্রিয়তা খ্যাতি থাকা সত্ত্বেও ঋতুপর্ণার (Rituparna Sengupta) কাছে সবার সামনেই পরপর থাপ্পর খেতে হয়েছিল অভিনেত্রীকে।

কি এমন হয়েছিল অভিনেত্রীর সঙ্গে যার জন্য সকলের সামনে এভাবে অপমানিত হতে হয়েছিল? থাপ্পড় খেতে হয়েছিল তাকে। কি হয়েছিল সেদিন ঋতুপর্ণা এবং ঋদ্ধিমার মাঝে কেনই বা এক ডজন থাপ্পড় মেরেছিলেন ঋতুপর্ণা ঋদ্ধিমাকে?

অভিনেত্রীর সেই কাণ্ড খোলসা হল একটি চ্যাট শোয়ে এসে। আরেক কিংবদন্তি অভিনেত্রী তাঁকে যে এভাবে মারবেন, শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। আজও সেই ঘটনা শুনলে যেন কেমন একটা হয়। গুনে গুনে ১২টা চড় খাওয়ার পর আর থাকতে পারেননি। চিৎকার করে উঠেছিলেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সেদিনের সেই ঘটনা।

ঋদ্ধিমা বললেন, “আমি ওরকম মার কোনোদিন খাই নি। আর খেতেও চাই না।” রাহুল তাঁর প্রত্যুত্তরে বলেন, আমার মনে আছে ওর গাল ফুলে ঢোল, লাল হয়ে গিয়েছিল। আমরা একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছিলাম। এরপরই অভিনেত্রী আসল কথা জানান। কী হয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের শুটিং ফ্লোরে? ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে দেখা যাচ্ছে ঋতুপর্ণা লাগাতার তাঁর চড় মেরে যাচ্ছেন। সেই প্রসঙ্গেই অভিনেত্রীর বলেন.. ‘অন্তত ৪৮টা চড় খেয়েছিলাম, আমি শুনেছিলাম সেদিন।’

আরও পড়ুনঃ কলেজের ফিস জোগাড় করতে নতুন পেশায় পারুল! শিরিনের পাল্লায় মদে ডুবে গেল রায়ান! ফাঁ’স পরিণীতা ধারাবাহিকের আগামী পর্ব

অভিনেত্রী আরও বলেন, “আসলে সৃজিত দা, ঋতুদিকে বলেছিলেন, যে প্রতিটা চড় যেন ওর লাগে। আমি তখন ভাবছি, একি! আসলেই মার খেতে হবে এতবার? তারপর টেক শুরু হল, ভিন্ন এঙ্গেল থেকে শট নেওয়া হচ্ছে, আর আমি মার খেয়ে যাচ্ছি। লাস্টে যখন ঐ জায়গা আসে যে আমি চিৎকার করে উঠব, ঋতু দি মেরেই যাচ্ছে। আমায় সৃজিতদা বলেছিলেন, ১৪টা চড় না খাওয়া অবধি চেঁচাবি না। কিন্তু, আমি ১২টা খাওয়ার পর আর ধরে রাখতে পারিনি। চেঁচিয়ে উঠেছি। আর পারছিলাম না।”

Back to top button