কলেজের ফিস জোগাড় করতে নতুন পেশায় পারুল! শিরিনের পাল্লায় মদে ডুবে গেল রায়ান! ফাঁ’স পরিণীতা ধারাবাহিকের আগামী পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ানের মা তো খুব কান্নাকাটি করতে থাকে। সেই দেখে মল্লার পারুলকে ফোন করার সিদ্ধান্ত নেয়। পারুলকে ফোন করে সব বলে, পারুল তারপর রায়ানকে ফোন করে বোঝাতে থাকে। কিন্তু রায়ান তো ভালো মুখে কথা শোনার পাত্রই নয়।

আর ঠিক রায়ান এবং শিরিন যখন বাড়ি থেকে বের হতে যাবে পারুল এসে হাজির হয় পা ভেঙে দেওয়ার ভয় দেখায় রায়ানকে। কিন্তু তাও রায়ান কোনো কথা শোনে না। পারুল নানানভাবে বোঝাতে থাকে তাও রায়ান কিছুই বুঝতে চায় না। কারোর কথা না ভেবে কাউকে পাত্তা না দিয়ে বেরিয়ে যায় শিরিনের সাথে।
এদিকে রায়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথে দাদু অসুস্থ হয়ে পড়ে। সবাই দাদুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পারুল ছুটে গিয়ে ডাক্তার নিয়ে আসে। তারপর ডাক্তার দাদুর পরীক্ষা করে তাকে ওষুধ দিয়ে যায়। ঠাম্মি অনেকবার করে পারুলকে বাড়িতে ঢুকতে বললেও পারুল কিছুতেই বাড়িতে আসে না। সে স্পষ্ট জানিয়ে দেয় দাদুর অসুস্থতার সুযোগ নিয়ে সে কিছুতেই এই বাড়িতে ঢুকবে না।
আরও পড়ুনঃ রুদ্রর বিরুদ্ধে প্রমাণ নিয়ে হাজির ফুলকি! উত্তেজনার বশে আদালতে একি কাণ্ড ঘটালো রোহিত! ফাঁ’স আজকের পর্ব!
এদিকে বসু বাড়ি থেকে স্যারের বাড়ি ফিরে যাবার সময় পারুলকে অনেক বকাঝকা করে তার স্যার। সারাদিন বসু বাড়ির জন্য পারুল কেন এত ভাবে সেই নিয়ে তার ভীষণ রাগ হতে থাকে। যেখানে তাকে অপমান করে দাদু তাড়িয়ে দিয়েছে সেই বসু বাড়িতে বারবার ফিরে যাচ্ছে পারুল। এবার পারুলকে যে কোন একটা বেছে নিতে হবে নয় পড়াশোনা নয় বসু বাড়ি। আসলে পারুলের সঙ্গে বসু বাড়ির কি সম্পর্ক সেটা যেমন স্যার জানেন না আবার স্যারের সাথে বসু বাড়ির কি সম্পর্ক সেটাও পারুল জানেনা। এদিকে কলেজের ফিস জমা করার জন্য পারুল কাজের খোঁজ করতে থাকে। তখনই তার বন্ধুরা মিলে থাকে অনেক রকম বুদ্ধি দেয়। এবার দেখার অপেক্ষা পারুল কিভাবে দুদিনের মধ্যে সেই টাকা জোগাড় করে।

