“কিছু মানুষের কাছে মেয়েরা শুধু ভো’গ্যপণ্য, একটা মাংস পি’ন্ড ছাড়া কিছুই নয়!”- আজও সেই দিনটার কথা মনে পড়লে শিউরে ওঠেন ঋতাভরী! কি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?

কিছু কিছু মানুষের কাছে ‘নারীরা কেবল ভোগ্যপণ্য’, তার বাইরে আর কিছুই নয়। কিছু ক্ষেত্রে এই ভোগ কেবল শারীরিক ভোগকেই ইঙ্গিত করে না এমনকি সংসারের যাবতীয় কাজকর্ম করানো থেকে শুরু করে পুরুষদের ব্যক্তিগত জীবনে ফাইফার্মাস খাটানো পর্যন্তও নারীদের অবলীলায় ব্যবহার করা হয়ে থাকে। সমাজের পুরুষদের এই ধারণা চিরকালের।
আজকে তিনি অর্থাৎ ২০২৫-এ দাঁড়িয়েও পুরুষদের সাথে যেখানে সমতলে সব কিছুতে পারদর্শী সেখানেও নারীদের বিভিন্নভাবে অশ্লীলতার শিকার হতে হয়। এই বিষয়টি কেন্দ্র করেই টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী সাক্ষাৎকারের বিশেষ একটি অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ অভিনেত্রী বলছেন, “বাবা হাত ধরতে দেয় না, এত ড্রামা। তুমি ভাবতে পারছ, কেউ তোমাকে শুধু শরীর হিসাবে দেখছে। সেই তোমাকে যেভাবে ছুঁয়ে দেখছে বা তোমাকে সে যেভাবে মাপছে তাতে তুমি হচ্ছে একটা মানুষের পিন্ডর বেশি কিছুই নয়”।
অভিনেত্রী বরাবরই ভীষণ সাহসী এবং স্পষ্টবাদী তা তাঁর কথার ভঙ্গিতেই বোঝা যায়। অভিনেত্রী আরও বলেন, “মেয়েদের যেই ট্রমাটা থেকে যায়, গায়ে হাত না দিয়েও সেই ট্রমাটা তোমায় কেউ দিতে পারে।
আরও পড়ুনঃ জি বাংলার পর্দায় নতুন মেগা! আসছে জিতু-দিতিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার! কবে থেকে সম্প্রচারিত হবে মেগা?
কেউ যদি তোমাকে বলে শুধু তোমাকে বলে বা শরীরের কোন অংশ নিয়ে যদি কুকথাও বলে সেটাও একটা ট্রমা”। এই কথাগুলো আসলে অভিনেত্রীর মনের কথা। তাঁর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে একটি। বিনোদন জগতের এক নামজাদা প্রযোজক তাঁর সঙ্গে এই ঘটনা ঘটায়। কিন্ত, সেই প্রযোজকের নাম জানা যায়নি।

