জি বাংলার পর্দায় নতুন মেগা! আসছে জিতু-দিতিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার! কবে থেকে সম্প্রচারিত হবে মেগা?

বাংলা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। আর এর মাঝেই টেলিভিশনের (Bengali television) পর্দায় ভিড় জমাচ্ছে নতুন নতুন গল্পের একাধিক মেগা।

সম্প্রতি সেরকমই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আর সেই জায়গা দখল করতে হাজির হয়েছে নতুন সব ধারাবাহিক। ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিকের প্রথম ঝলক দেখে ফেলেছেন দর্শক মহল। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল সম্প্রতি জি বাংলার পর্দায় প্রকাশ পেল আসন্ন এক ধারাবাহিকের দ্বিতীয় প্রচার ভিডিও।

‘এসভিএফ’-এর প্রযোজনায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এসেছে। তবে এবারে বাংলা ধারাবাহিক জগতে নতুন ইতিহাস তৈরি করল জি বাংলা।

বেশ কিছুদিন আগেই এই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। আর এই ধারাবাহিকের শুটিং চলছে বাংলার বাইরে। কাশ্মীরে জমিয়ে শুটিং করছেন অভিনেতা-অভিনেত্রী। প্রথম ঝলকে নায়ককে দেখা যায়নি। ধারাবাহিকের নামটিও স্পষ্ট করা হয়নি। তবে এই দ্বিতীয় ঝলকে দেখা গিয়েছে নায়ককে। আর ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে চিরদিনই তুমি যে আমার। সম্প্রতি প্রকাশ পাওয়া এই প্রচার ভিডিও দেখেই ধারাবাহিকটি দেখার জন্য দর্শকদের উত্তেজনা আরো দশ গুণ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: কাঠগড়ায় উঠতেই পাল্টি খেলো অরুণাভ! তবে এইবার ঠিক সময়ে সাক্ষী নিয়ে হাজির রোহিণী!

এই প্রচার ভিডিওতে দেখা যায়, নায়ক হেলিকপ্টারে চেপে নায়িকার সাথে দেখা করতে এসেছে। নায়িকা বরফের গোলা হাতে নিয়ে হেলিকপ্টারের দিকে তাকিয়ে আছে। তারও হেলিকপ্টারে চড়ার ভীষণ শখ। সে চায় হেলিকপ্টারে চড়ে কোন এক ঠাণ্ডার বরফ ঘেরা দেশে গিয়ে বরফের গোলা খেতে। নায়ক নায়িকার এই ইচ্ছে পূরণ করে। নায়িকাকে নিয়ে পারি দেয় বরফের দেশে। নায়ক নায়িকাকে কথা দেয় সে সবসময় তার ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করবে। ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচার শুরু করবে সেই নিয়ে এখন অব্দি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।

Back to top button