ঋতাভরীর জীবনে নতুন সদস্য! নতুন ডাক! নতুন অতিথির অপেক্ষায় অভিনেত্রীর পরিবার! কোন সম্পর্কে নিজেকে বাঁধতে চলেছেন অভিনেত্রী?

ঋতাভরী চক্রবর্তীর পরিবারে যেন নরম আলোয় ভরে উঠছে দিনগুলো। অন্দরের ফিসফাস বলছে, খুব শীঘ্রই নতুন অতিথির আগমনে বদলে যেতে চলেছে পারিবারিক সমীকরণ। শোনা যাচ্ছে, ঋতাভরীর দিদি এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা নাকি মাতৃত্বের পথে। ২০২২ সালের শেষের দিকে দীর্ঘদিনের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রাঙ্গদা। বিয়ের কয়েক বছর পর তাঁদের জীবনে এই নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই গুঞ্জন। পরিবারের ঘনিষ্ঠ মহলে এই খবরে ইতিমধ্যেই উত্তেজনা চোখে পড়ার মতো।

এই জল্পনার সূত্রপাত সম্প্রতি। পরিবারের একটি বিয়ের অ্যালবামের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন চিত্রাঙ্গদা। তারপরই নেটপাড়ায় শুরু হয় নানা আলোচনা। বুধবার রাতে ঋতাভরীর একটি ইভেন্টে উপস্থিত থেকে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। কালো শরীরচাপা পোশাকে তাঁকে দেখা যায়, সঙ্গে স্কার্ফ দিয়ে শরীরের কিছুটা অংশ আড়াল করার চেষ্টা। এই ছবিই জল্পনাকে আরও উসকে দেয়। তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন পরিবারের কেউই।

দিদিমা হওয়ার সম্ভাব্য সুখবর নিয়ে চিত্রাঙ্গদার মা শতরূপা কোনও মন্তব্য করতে চাননি। তাঁর সাফ কথা, ব্যক্তিগত বিষয় এখনই প্রকাশ্যে আনতে ইচ্ছুক নন। একইভাবে চিত্রাঙ্গদার শ্বশুরমশাই, প্রখ্যাত তবলাশিল্পী পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ও এই প্রসঙ্গে কৌশলী নীরবতা বজায় রেখেছেন। পরিবারের এই সংযমী অবস্থান থেকেই বোঝা যায়, খবরটি এখনও তাঁরা একান্ত নিজেদের মধ্যেই রাখতে চাইছেন।

বর্তমানে মুম্বইয়ে থাকলেও এই মুহূর্তে চিত্রাঙ্গদা রয়েছেন কলকাতায় বাপের বাড়িতে। স্বামী সম্বিতের সঙ্গে তাঁদের দাম্পত্যের মায়াবী মুহূর্ত প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি। বন্ধুত্ব থেকে প্রেম এবং তারপর দাম্পত্য, তাঁদের সম্পর্ক বরাবরই ছিল শান্ত এবং দৃঢ়। এবার সেই সম্পর্কেই নাকি যোগ হতে চলেছে নতুন এক অধ্যায়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও ঋতাভরীর মাসি হওয়ার সম্ভাবনায় খুশির জোয়ার বইছে অনুরাগীদের মনে।

আরও পড়ুনঃ শিরিনের বো’মার জালে পারুল! অনিরুদ্ধকে উদ্ধার করতে গিয়ে রায়ানকেও বিপদে ফেলল সে! কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে তারা? দুর্ধর্ষ আজকের পর্ব

টলিউড থেকে মুম্বই, দুই ইন্ডাস্ট্রিতেই চিত্রাঙ্গদা শতরূপা নিজের কাজের জন্য সমানভাবে প্রশংসিত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি বরাবরই পরিমিত এবং সংযত। জীবনের এই বিশেষ সময়টুকু আপাতত নিজের কাছেই রাখতে চান অভিনেত্রী। ঠিক সময়ে সব কিছু সামনে আসবে, এমনই বিশ্বাস অনুরাগীদের। ততদিন পর্যন্ত অপেক্ষার সঙ্গে রইল একরাশ শুভেচ্ছা এবং ভালোবাসা।

Back to top button