‘অভিনেত্রী হিসেবে যা পাইনি,পরিচালক হিসেবে পাচ্ছি!’ সাক্ষাৎকারে নিজের প্রশংসায় পঞ্চমুখ রিনা চৌধুরী!

একসময় বাংলার বক্স অফিসে রাজত্ব করেছেন পরিচালক অঞ্জন চৌধুরী (Anjan Choudhury)। পরিচালকের পরিচালিত একাধিক ছবি আজও দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। একের পর এক হিট ছবি তৈরি হয়েছে তাঁর পরিচালনায়। অঞ্জন চৌধুরীর দুই মেয়ে রিনা চৌধুরী (Rina Choudhury) ও চুমকি চৌধুরীও (Chumki Choudhury) ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পরিচালকের হাত ধরে। তবে মাত্র বাবার পরিচালিত ছবিতেই দেখা গিয়েছিল দুই বোনকে অঞ্জন চৌধুরী মারা যাওয়ার পর তাদের আর অন্য কোন পরিচালকের ছবিতে কখনোই দেখা যায়নি।

চুমকি চৌধুরীকে বর্তমানে বিভিন্ন ধারাবাহিকে শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে রিনা চৌধুরী ক্যামেরার সামনে থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছেন। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে এখনো তার যোগাযোগ রয়েছ। পরিচালক হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন তিনি ইন্ডাস্ট্রিতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রিনা চৌধুরী পরিচালিত নতুন ছবি সোহাগ রাত। ছবিতে নায়কের ভূমিকায় তরুণকুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। বিপরীতে ছোট পর্দার চেনা মুখ রিয়া। থাকবেন উত্তমকুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়ও। রিনার এই ছবিটি প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর ‘আব্বাজান’-এর সিক্যুয়েল!

তবে আগেকার সময়ের থেকে বর্তমান সময়ের অভিনয়ের ধরন পাল্টেছে স্পিড পাল্টেছে অভিনেতা অভিনেত্রীরা অনেক এগিয়ে গিয়েছেন সেখানে দাঁড়িয়ে পরিচালকের হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন বলেই দাবি করেন। অভিনেত্রী জানান আমি এখন পরিচালক হিসেবে অনেক ভালোবাসা পাচ্ছি অনেক প্রশংসা পাচ্ছি আমি কি অভিনেত্রী ও অভিনেত্রীর কথায় সহমত জানিয়ে বলেন অভিনেত্রী রিনা নয় তার বেশি পছন্দের।

সাক্ষাৎকারে অভিনেত্রী অনেক দুঃখ অভিমান উগরে দিয়েছেন। একসময় অঞ্জন চৌধুরীর ছবি মানেই ছিল হিট। আজও এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই ছবি একইভাবে দর্শকের ভালোবাসা পাচ্ছে। কিন্তু অঞ্জন চৌধুরী সেভাবে কখনোই সম্মান পাননি। এমনকি পরিচালকের হাত ধরে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা উঠে এসেছে পরিচয় পেয়েছে তারাই অঞ্জন চৌধুরীকে সম্মান দিতে ভুলে যান। এই নিয়ে মন খারাপ রিনার।

আরও পড়ুনঃ শাশুড়ির মুখ চেয়ে নরম হলো কমলিনী! আবেগের বশে বিরাট ভুল করে বসলো নায়িকা!

এছাড়াও অভিনেত্রীরা জানিয়েছেন বর্তমানে বাংলা সিনেমার অবস্থা এতটা খারাপ তার কারণ এখন কেউ দর্শকের মনের ভাব বুঝে তারা কি চাইছেন সেটা বুঝেছে না। অকারণ মারপিট, ঝামেলা অ্যাকশন এসব দেখানো হয়। কোন যুক্তি থাকে না বর্তমানে বাংলা ছবিতে। তবে এমন অনেক বাংলা ছবি অভিনেত্রী দেখেছেন যেগুলো অভিনেত্রীর ভালো লেগেছে। রিনার কথায়, দর্শকদের মনের চাহিদা বুঝে তারা কি চাইছেন সেটা চিন্তা করে এখন ছবি বানানোর প্রচেষ্টায় রয়েছেন রিনা। আগামী দিনে আরো ভালো ভালো ছবি বানানোর ইচ্ছা রয়েছে অভিনেত্রীর।

Back to top button